1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত সহকারী শিক্ষক রফিক আহম্মদ সোবহানী ৯/১১: টুইন টাওয়ার ভেঙেছিল, বিশ্ব অর্থনীতির নির্ভরতাও বদলে দিয়েছিল পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আ.লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ কামালের ডেপুটেশন ঘিরে প্রশ্ন কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ​আইডিইবি ভবনে ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়রি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা প্রদান বঙ্গভবনে রাষ্ট্রপতি ও জেলা পরিষদ প্রশাসকদের সাক্ষাৎ: স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ হোসেনপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ কিশোরগঞ্জ পিডিবিতে বহুমুখী দুর্নীতি: ভূতুড়ে রিডিংয়ের পর ট্যারিফ জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য
শিরোনাম

লিবিয়ায় পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী

  • প্রকাশ কাল রবিবার, ১ জুন, ২০২৫
  • ৪৩৫ বার পড়েছে

ওয়াসিম কামাল লিবিয়া।।

লিবিয়া যথাযথ মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উদযাপন করেছে। এ উপলক্ষে দূতাবাসের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় দূতাবাসের মিনিস্টার (রাজনৈতিক) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং মিনিস্টার (শ্রম) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, সংস্কৃতি এবং সমাজে তাঁদের অবদান ও প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্র। তাঁদের অবদান কেবল সাহিত্য ও শিল্পকে সমৃদ্ধ করেনি, বরং আমাদের জাতীয় চেতনা ও চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তিনি বলেন, রবীন্দ্রনাথ যেখানে শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে সমাজের উন্নয়ন ও পরিবর্তনের কথা বলেছেন, সেখানে নজরুল তাঁর কলমকে শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। মান্যবর রাষ্ট্রদূত তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদেরকে এই দুই কবির সাহিত্য ও শিল্পকর্ম আরও গভীরভাবে চর্চা করতে অনুপ্রাণিত করেন।
অনুষ্ঠানমালার পরবর্তী পর্যায়ে ত্রিপলীস্থ বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই পর্বে একক ও দলীয় সংগীত, নৃত্য এবং আবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা রবীন্দ্রনাথ ও নজরুলের শিল্পকর্ম তুলে ধরেন। রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ত্রিপলীতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকরা তাঁদের পরিবার-পরিজনসহ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST