1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
​গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও মারধর: থানায় অভিযোগ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কটিয়াদীতে সিসা কারখানা চালুর প্রতিবাদে মহাসড়ক আগুন ,ভোগান্তিতে সাধারণ মানুষ তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক সাব-স্টেশনে কারিগরি ত্রুটি: শোলাকিয়া, খরমপট্টি ও ঈশা খাঁ রোড লাইনে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন জন্মদিন: ক্যালেন্ডারের তারিখ নয়, জীবনের আয়না রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদব্য জব্দ ৪নং মহিনন্দ ইউনিয়নকে মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান- ফায়জুল ইসলাম​ এসইআরএস (SERS) ফাউন্ডেশনের নির্বাহী ও উপদেষ্টা কমিটির যৌথ সভা সম্পন্ন
শিরোনাম

মামলা তুলে না নিলে খুন জখমে হুমকি নিরাপত্তাহীনতায় দরিদ্র দিনমজুর পরিবার

  • প্রকাশ কাল শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ বার পড়েছে

স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের হোসেনপুরে জমি বিরোধের জেরে মামলা করে বিপাকে পড়েছে এক নিরিহ দরিদ্র দিনমজুর পরিবার। মামলা তুলে না নিলে খুন জখমের হুমকি দিচ্ছে। বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান মামলার বাদি শামিম মিয়া। ঘটনাটি হোসেনপুর উপজেলার তারাপাশা গ্রামের।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামীম মিয়া জানান, একই এলাকার মৃত আঃ মোতালিব ও তার লোকজনের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে শামিম মিয়া বাদি হয়ে আদালতে মামলা করেন। এতে আসামীরা ক্ষিপ্ত হয়ে গত ২৩ এপ্রিল বিকেলে শামিম মিয়া ও তার স্ত্রীকে মারধর করে আহত করে। এসময় আসামীরা শামিম মিয়ার স্ত্রীকে শ্লীলতাহানি করে। শামিম মিয়া ও তার স্ত্রীর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে। এসময় আসামীরা তাদের নামে দায়ের করা মামলা তুলে না নিলে খুন জখমের হুমকি দেন। এ ঘটনার পর থেকেই শামিম মিয়া ও তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম সোহাগ জানান, দুপক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন বলে জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST