1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ
শিরোনাম

জনগণের কাঙ্খিত বাংলাদেশ বিনির্মাণ ও পুলিশি সেবা নিশ্চিত করার আহবান-রেঞ্জ ডিআইজি

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৩৬ বার পড়েছে

শিবলী সাদিক খানঃ

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের কর্মরত কর্মকর্তা -কর্মচারী এবং রেঞ্জাধীন জেলা সমূহের পুলিশ সুপার ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট সাথে বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) তারিখে মতবিনিময় সভায় অংশগ্রহন করেন সদ্য যোগদানকৃত ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।

এসময় রেঞ্জ ডিআইজি অফিসের অফিসার ফোর্সদের সাথে মতবিনিময় কালে তিনি জনগণের কাঙ্খিত বাংলাদেশ বিনির্মাণ ও প্রত্যাশিত পুলিশি সেবা নিশ্চিত করার আহবান জানিয়ে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন। এ লক্ষ্যে তিনি সকল পুলিশ সদস্যকে ন্যায় নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে নির্দেশ প্রদান করেন। উপস্থিত পুলিশ সদস্যগণ নবাগত রেঞ্জ ডিআইজির অনুপ্রেরণামূলক বক্তব্যে নবচেতনায় বলিয়ান হয়ে কাজে মনোনিবেশ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এর আগে ডিআইজি সকলের সাথে কুশল বিনিময় ও পরিচয় পর্বে অংশগ্রহণ করেন।

সভায় পুলিশ সুপার (অপারেশনস্) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত], মোহাম্মদ জহিরুল ইসলাম বিপিএম ডিআইজি অত্র রেঞ্জের সাংগঠনিক কাঠামো এবং সার্বিক বিষয়ে ব্রিফ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), মোঃ আবু বকর সিদ্দীক; পুলিশ সুপার (অপারেশনস্), মোহাম্মদ জহিরুল ইসলাম বিপিএম; কমান্ডেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত),ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ, রাশিদা বেগম পিপিএম; কমান্ডেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুর, মোঃ মিলন মাহমুদ পিপিএম; পুলিশ সুপার, ময়মনসিংহ, কাজী আখতার উল আলম; পুলিশ সুপার, জামালপুর, সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম; পুলিশ সুপার, নেত্রকোণা, মির্জা সায়েম মাহমুদ পিপিএম; পুলিশ সুপার, শেরপুর, মোঃ আমিনুল ইসলাম, কমান্ডেন্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোণা, কানই লাল সরকার; রেঞ্জ ডিআইজি’ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্), মোঃ মেজবাহ উদ্দিন সহ অত্রাফিসের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST