1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক সাব-স্টেশনে কারিগরি ত্রুটি: শোলাকিয়া, খরমপট্টি ও ঈশা খাঁ রোড লাইনে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন জন্মদিন: ক্যালেন্ডারের তারিখ নয়, জীবনের আয়না রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদব্য জব্দ ৪নং মহিনন্দ ইউনিয়নকে মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান- ফায়জুল ইসলাম​ এসইআরএস (SERS) ফাউন্ডেশনের নির্বাহী ও উপদেষ্টা কমিটির যৌথ সভা সম্পন্ন গফরগাঁওয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, জিম্মি করে ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার হুকুমে বাড়িতে সন্ত্রাসী তাণ্ডব: গেট ভাঙচুর ও প্রাণনাশের হুমকি কুড়িগ্রামে ছুরিকাঘাতে বৃদ্ধেরমৃত্যু,অভিযুক্ত আটক
শিরোনাম

কাপাসিয়ায় আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসা ও এতিমখানায় বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশ কাল শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩৪৪ বার পড়েছে

মুহাম্মদ আতিকুর রহমান, গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসুদেবপুর বলখেলা বাজারে আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসা ও এতিমখানা এবং বাড়ীর আঙ্গিনায় রমজানের ২০তম দিন শুক্রবার (২১ মার্চ) বাদ আছর পারিবারিক কবর যিয়ারত, বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জজ কোর্টের জিপি ও গাজীপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ সোলাইমান দর্জি। 

আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, জমিদাতা ও নিরাপদ সড়ক চাই এর গাজীপুর জেলা কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ লোকমান হোসেনের পরিচালনায় মাহফিলে সভাপতিত্ব করেন আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি ও সোনালী ব্যাংকের সাবেক জিএম মোঃ আব্দুল বাতেন খান। 

এসময় উপস্থিত ছিলেন, গণপূর্তের সাবেক অফিসার আলহাজ্ব মোঃ মহসিন হোসেন, তিতাস গ্যাসের সাবেক সেকশন অফিসার মোঃ ইব্রাহিম হোসেন, মোঃ আনিছুর রহমান (আরিফ), বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হানিফ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান, সাবেক উপজেলা শিক্ষা অফিসার হাজী মোঃ নূরুল আমিন মাস্টার, ব্যারিস্টার তানভীর আহমেদ নোমান, ব্যবসায়ী তাসরীফ হাসান সুমন, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট মোঃ আমজাদ হোসেন আল-মাইজ ভান্ডারী, অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ওই মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম ও বলখেলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান ইমাম মুফতি মোঃ সিরাজুল ইসলাম, হাফেজ ওবায়দুল্লাহ, হাফেজ মোঃ আরিফুল ইসলামসহ এলাকার নারী-পুরুষ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST