1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
​গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও মারধর: থানায় অভিযোগ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কটিয়াদীতে সিসা কারখানা চালুর প্রতিবাদে মহাসড়ক আগুন ,ভোগান্তিতে সাধারণ মানুষ তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক সাব-স্টেশনে কারিগরি ত্রুটি: শোলাকিয়া, খরমপট্টি ও ঈশা খাঁ রোড লাইনে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন জন্মদিন: ক্যালেন্ডারের তারিখ নয়, জীবনের আয়না রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদব্য জব্দ ৪নং মহিনন্দ ইউনিয়নকে মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান- ফায়জুল ইসলাম​ এসইআরএস (SERS) ফাউন্ডেশনের নির্বাহী ও উপদেষ্টা কমিটির যৌথ সভা সম্পন্ন
শিরোনাম

নরসুন্দাকে বাঁচাতে প্রাণের আকুতি

  • প্রকাশ কাল শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২১৭ বার পড়েছে

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৫ উপলক্ষে নদী বিষয়ক পত্রিকা রিভার বাংলার আয়োজনে আজ ১৪ মার্চ ২০২৫ শুক্রবার সকাল সাড়ে দশটায় কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজ সংলগ্ন মুক্তমঞ্চে আলোচনা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘আমার নাম নরসুন্দা, আমি বাঁচতে চাই’ শীর্ষক স্লোগানকে উপজীব্য করে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম সেলিম।

সমাজকর্মী ও কলামিস্ট গাজী মহিবুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো. আব্দুল গনি, লেখক ও সাংবাদিক মু আ লতিফ, মহিলা পরিষদ কিশোরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক অতিয়া হোসেন, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যাপক কাজী করিম উল্লাহ নাদিম, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক ড. শেখ মেহেদী হাসান, নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া, কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি মো. রুহুল আমীন, ছড়াকার বিজনকান্তি বণিক, সন্দীপন সাহিত্য আড্ডার সভাপতি কবি সাদরুল উলা, ডা. নৌশাদ কায়সার পাঠান, সমাজকর্মী কাজী অলি, বিবর্তন থিয়েটারের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন শামীম, গল্পকার মুহাম্মদ শামীম রেজা, সমাজকর্মী মোবারক হোসেন, রিভার বাংলার প্রকাশক তানভীর আহমেদ তুষার, ছাত্রনেতা সাব্বিরুল হক তন্ময় প্রমূখ।

শহরের নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে যুক্ত হয়ে নরসুন্দাকে বাঁচাতে তাদের আকুতি তুলে ধরে বলেন, এবারের আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের প্রতিপাদ্য হচ্ছে “আমাদের নদীগুলো আমাদের ভবিষ্যৎ”। আমাদের ভবিষ্যৎ যে অন্ধকার তা এই নরসুন্দা নদীর পাড়ে দাঁড়িয়ে স্পস্ট দেখা যাচ্ছে। কারণ দেশে অন্যসব নদ-নদীর মতো ধীরে ধীরে আমাদের প্রাণের নরসুন্দাও মৃত্যুর মুখে পতিত। বহুদিন ধরে নরসুন্দাকে বাঁচাতে আন্দোলন হচ্ছে, কিন্তু এর বিপরীতে তেমন কোনো উদ্যোগ আমাদের চোখে পড়ছে না।

বক্তারা অনতিবিলম্বে নরসুন্দা নদী খনন করে পানির প্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি সকল প্রকার দখল ও দূষণমুক্ত করে নদীটিকে নৌ চলাচল উপযোগী করে তোলার দাবি জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST