1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় কিশোরগঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত- রফিকুল ইসলাম সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক লিবিয়ার বন্দরে আরও একটিরুশ জাহাজে বিস্ফোরণ মদনে টোল আদায়কে কেন্দ্র করে লাথির আঘাতে জুলাইযোদ্ধা নিহত হোসেনপুরে শহীদ বৃদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কটিয়াদীতে জমির সীমানা নিয়ে বিরোধে যুবদল নেতা নিহত জেলা লিগ্যাল এইড অফিস কিশোরগঞ্জের সফলতা ‎হোসেনপুরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে অপপ্রচার নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
শিরোনাম

সাংবাদিক সীমান্ত খোকনের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন

  • প্রকাশ কাল শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৯৫ বার পড়েছে

তাড়াইল( কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলার তাড়াইলে সাংবাদিক সীমান্ত খোকনের রহস্যজনক মৃত্যুর রহস্য উদঘাটন করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এনটিভি বার্তা সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক মোঃ তাজুল ইসলাম সীমান্ত খোকন এর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেন তাড়াইল উপজেলার সর্বস্তরের জনগণ।

শুক্রবার বাদ জুম্মা তাড়াইল উপজেলা পরিষদের সামনে তাড়াইল টু কিশোরগঞ্জ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মো: নাজিমুদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা প্রতিনিধি মুকুট রঞ্জন দাস, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন রিপন, তাড়াইল প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর সভাপতি ও দৈনিক খোলা কাগজ তাড়াইল প্রতিনিধি মাহবুবুর রহমান রানা, শাজাহান মিয়া, মতিউর রহমান শাহিন, রেনু চৌধুরী, আল মামুন ভুইয়া, সাংবাদিক রুহুল আমিন কাঞ্চন।
মানববন্ধন এর সঞ্চালনা করেন কালের নতুন সংবাদ এর সম্পাদক ও দৈনিক দিনকাল এর তাড়াইল প্রতিনিধি খাইরুল ইসলাম।
বক্তারা মানববন্ধনে সাংবাদিক সীমান্ত খোকন এর মৃত্যুটিকে রহস্যজনক মৃত্যু বলে দাবী করেন। সেই সাথে উক্ত ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST