1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভালুকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্ধোধন সম্পুর্ণ কুরআনের আলোকে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় POPI’র জরুরি মানবিক উদ্যোগ ভৈরবের কুখ্যাত মাদক ব্যবসায়ী উমান মিয়া গ্রেফতার নিকলীতে গৃহবধূকে হত্যার পর ‘আত্মহত্যার নাটক’ আদালতে মামলা প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনকল্যাণমুখী রাজনীতির নতুন অধ্যায় ময়মনসিংহে “ভূমিসেবা মেলা-২০২৬” ইং অনুষ্ঠিত কটিয়াদীতে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন বেলাবোতে নারী ও কন্যা শিশুদের প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নরসুন্দা নদী পরিষ্কার অভিযানের উদ্বোধন, অংশ নিলেন শতাধিক স্বেচ্ছাসেবী
শিরোনাম

হোসেনপুরে সন্তান না থাকায় বাড়ি- ভিটা থেকে বিতারিত করলো ফোরহাদ পরিবারকে

  • প্রকাশ কাল রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৯ বার পড়েছে

হোসেরপুর প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় চর বিশ্বনাথপুর গ্রামে সন্তান না থাকায় ভাইবোন মিলে ফোরহাদ মিয়াকে জোরপূর্বক বাড়ি হতে বের করে দিযেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সূত্রে জানা যায় হোসেনপুর উপজেলা চর বিশ্বনাথপুরে মৃত নুর মামুদ সাত ছেলে মেয়ের মধ্যে ফোরহাদ মিয়ার বিবাহিত জীবনে কোন সন্তান না হওয়ায় তাদের ভাই ১/ আবদুল হাসেম ২/গিয়াস উদ্দিন ৩/ মোসলেম উদ্দিন ৪/আব্দুল কাদের ৫/আলেকা খাতুন ৬/ফ্যালানি বিবি জোরপূর্বক মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে ফোরহাদ ও তার স্ত্রী মিনা আক্তারকে বাড়ি হতে বের করে দেয়।বর্তমানে তারা দুর্বিষহ জীবন যাপন করতাছে।
সরজমিনে এলাকা গিয়ে দেখা যায় যে, ফরহাদ মিযার জমিতে থাকা ঘর ভেঙে জমি পরিস্কার করে নিয়েছে এবং এলাকার স্হানীয় গুন্ডাবাহিনী দ্বারা তাকে মেরে ফেলার পরিকল্পনা লিপ্ত রয়েছে আবদুল হাসেম গংরা। গ্রাম বাসী সব কিছু জেনেও নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে তারা কোন প্রতিবাদ করছে না।
বিষয়টি নিয়ে কথা বলতে ফোরহাদ ও তার স্ত্রী মিনার খোঁজ করলে তাদের চরের মধ্যে একটি চোপড়া ঘরে পাওয়া যায়।
ভোক্তভোগি পরিবারের দাবি তাদের সন্তান না থাকায় তাদের বাড়ি থেকে অত্যাচার করে জীবননাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে জমি দখল করে নিয়েছে।
মিনা বলেন, আমি অসহায় তাই আমার পাশে কেউ নেই। হোসেনপুর উপজেলার স্যারের কাছে গেছিলাম এখনো কিছু হয় নাই।
বিষয়টি নিয়ে জানতে চাইলে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য বর্মন বলেন, মিনা আক্তারের লিখিত অভিযোগ পেয়েছি তা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST