1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মরুভূমির আলোর প্রদীপ:শিশু-কিশোরদের চোখে কারবালা ভৈরবে অর্থাভাবে চিকিৎসা না পাওয়া অসহায় রোগীর পাশে ডা. মিজানুর রহমান কবির রাজশাহীতে সত্য কথা বলায় কুখ্যাত প্রতারক ও মাদক কারবারিদের হুমকির মুখে সম্পাদক সোহেল মাহবুব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা
শিরোনাম
মরুভূমির আলোর প্রদীপ:শিশু-কিশোরদের চোখে কারবালা ভৈরবে অর্থাভাবে চিকিৎসা না পাওয়া অসহায় রোগীর পাশে ডা. মিজানুর রহমান কবির রাজশাহীতে সত্য কথা বলায় কুখ্যাত প্রতারক ও মাদক কারবারিদের হুমকির মুখে সম্পাদক সোহেল মাহবুব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জনগণের ঐক্যই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার

ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে তাড়াইলে বিক্ষোভ মিছিল

  • প্রকাশ কাল শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২৪৮ বার পড়েছে


তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা:
বাংলাদেশে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা খেলাফত মজলিস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল শুক্রবার বাদ জুমা তাড়াইল সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের গেট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জারির হোসাইনের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে তাড়াইল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা সামির হোসেন সাকী, সাংবাদিক এমদাদুল্লাহ্, প্রাক্তন ইউপি চেয়ারম্যান মো. সারোয়ার আলম, কওমি ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়াসীন প্রমুখ।
একই দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাদ জুমা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা খেলাফত মজলিস। সংগঠনের সহ সভাপতি হাফেয মারুফ বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেয মাওলানা এমদাদুল্লাহ্।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST