1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কমদামে জমি বিক্রি না করায় জমিতে বড় গাছ লাগিয়ে ফসল চাষে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ গফরগাঁও স্বাস্থ্য বিভাগে বদলি নেই ২৬ বছরেও মদনে নিষিদ্ধ বেড়জাল ও চায়না জাল পুড়িয়ে ধ্বংস নির্মল পুরজা: অসম্ভবকে জয় করা এক গুর্খা যোদ্ধার মহাকাব্য তাড়াইলে দুর্বৃত্তদের হামলায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত রাজারহাটে লাইসেন্সহীন মাংসের দোকানে মোবাইল কোর্ট সাংবাদিক ও কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলসের পরিচালক মোঃ সুমন মিয়ার জন্মদিন আজ চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন দুই শতাধিক ঘরবাড়ি তাড়াইলে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন জনবান্ধব তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
শিরোনাম

৬৯ কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩০৮ বার পড়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

২১ আগস্ট ২০২৪ ইং তারিখ ২৩:৩০ ঘটিকায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন পৌরসভাস্থ ০৪নং ওয়ার্ড সিপিসি-১,র‌্যাব ক্যাম্প চাঁপাইনবাবগঞ্জ এর সামনে চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহীগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ নাসির (২৬), পিতা-মোঃ দেলবার আকন্দ, সাং-শেখটোলা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ২। মোঃ সজিব মিয়া (২২), পিতা-মোঃ জাকির মিয়া, সাং-আকসিন কোল্লাবাড়ী, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়ীয়াদ্বয়কে গাঁজা-৬৯ কেজি ৭০০ গ্রাম এবং গাঁজা বহনের ০১টি পিকআপ সহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী এলাকার একজন চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী। পেশায় তারা গাড়ী চালক হলেও গাড়ী চালানোর আড়ালে তারা মাদকের ব্যবসা করে আসত। তারা নিয়মিত কুমিল্লার সীমান্তর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে বিভিন্ন কায়দায় চাঁপাইনবাবগঞ্জে এনে বিক্রি করতো। এরূপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে ও উক্ত ব্যক্তির উপর নজরদারি বৃদ্ধি করে। গাঁজা সংগ্রহ করে কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আসছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি চৌকস আভিজানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন পৌরসভাস্থ ০৪নং ওয়ার্ড সিপিসি-১, র‌্যাব ক্যাম্প চাঁপাইনবাবগঞ্জ এর সামনে চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহীগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক বহনের সময় ৬৯ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বহনের ০১টি পিকআপ সহ উপরোক্ত আসামীকে গ্রেফতার করে।

 উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু  করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST