1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা কিশোরগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএ’র মানববন্ধন কুড়িগ্রামের মোবাইল কোর্ট পরিচাল কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে উন্মুক্ত জলাশয় থেকে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ নিকলীতে এতিম শিশুদের জন্য অর্থনৈতিক ও সামাজিক সহায়তা কিশোরগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন চিলমারীতে সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের আইস ও ইয়াবা সহ নগদ টাকা উদ্ধার
শিরোনাম
কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা কিশোরগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কটিয়াদীতে নিরীহ পরিবারের জমি দখলের অভিযোগ মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএ’র মানববন্ধন কুড়িগ্রামের মোবাইল কোর্ট পরিচাল কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে উন্মুক্ত জলাশয় থেকে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ নিকলীতে এতিম শিশুদের জন্য অর্থনৈতিক ও সামাজিক সহায়তা কিশোরগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

ঢাকায় ১০ মৃত্যুর খোঁজ

  • প্রকাশ কাল বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ২৯৬ বার পড়েছে

ডেস্ক রিপোর্ট :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন, সংঘর্ষে পুলিশ তিনজন সদস্য মারা গেছেন। এর মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একজন পরিদর্শক রয়েছেন।

নিহত তিনজনের মধ্যে দুজন পুলিশ সদস্যের খোঁজ আগেই পাওয়া গিয়েছিল। আরেকজনের পরিচয় জানতে যোগাযোগ করা হলে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ  বলেন, তাঁর নাম মাসুদ পারভেজ ভূঁইয়া। বনশ্রীর বাসা থেকে বের হওয়ার পর তাঁকে আহত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান।

ঢাকা মেডিকেলে গতকাল চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা যান। তাঁরা হলেন রাসেল (২০), আজিজুল মিয়া, শান্ত (২২), রাজু (৩৬) ও অজ্ঞাত এক ব্যক্তি। হাসপাতাল সূত্র জানায়, নিহতদের গত বৃহস্পতিবার ও শুক্রবার গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়েছিল।

মিটফোর্ড হাসপাতালে গত শুক্রবার চারটি মরদেহ নেওয়া হয়। হাসপাতালটির জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, চারটি মরদেহের মধ্যে দুটির সুরতহাল করতে দেননি স্বজনেরা। তাঁরা হাসপাতালের আনসার সদস্যদের মারধর করে মরদেহ নিয়ে গেছেন। বাকি দুজনের সুরতহাল করা হয়েছে।

হাসপাতালটির সূত্রে জানা যায়, নিহত দুজন হলেন রুহান (২০) ও অজ্ঞাত (৪০)। রুহানের বাড়ি চাঁদপুর সদর থানার বালিয়া গ্রামে। অজ্ঞাত ব্যক্তির মরদেহ পুলিশ সদস্য আবদুল কুদ্দুছ নিয়ে এসেছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST