1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গফরগাঁও উপজেলা লংগাইর ইউনিয়ন বিএনপি সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩ স্মৃতি ও ঐতিহ্যের অনন্য সংগ্রহশালা: বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীর পরম যত্নে বাঁচিয়ে রাখা অতীত ভাঙা ঘরে গবেষণা, সেন্টুর উদ্ভাবিত ২৫ জাতের ধান চট্টগ্রামে ডবলমুরিং থানায় ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ছোরা-কিরিচ উদ্ধার হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত শেরপুর সীমান্তে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস আটক দেলোয়ার আবারও শ্রেষ্ঠত্বের পরিচয় দিলেন কিশোরগঞ্জে বিউবোর এসবিএ মাইনুদ্দিনের দুর্নীতি ধামাচাপা দেওয়ার পাঁয়তারা কিশোরগঞ্জ জেলা জামায়াতের রুকন সম্মেলন
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় জেলা পরিষদ সদস্য সহ নিহত-২

  • প্রকাশ কাল শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২৫৯ বার পড়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম লিডার (৪৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে শিবগঞ্জ উপজেলার রানিহাটি কলেজের সামনে স্থানীয় কয়েকজন আওয়ামীলীগ নেতার সাথে বসে গল্প করার সময়,আব্দুস সালাম সহ তার দলবলের উপর অর্তকিত হামলার ঘটনা ঘটে। এতে বোমা বিস্ফোরন ও গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এসময় সালামের সাথে থাকা স্থানীয় আওয়ামীলীগ নেতা ও হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিন (৪২) নিহত হন। এ ঘটনায় আরো দুজন মারাত্মক আহত হয়েছেন,তারা হলেন আওয়ামীলীগ কর্মী আব্দুস সালাম টিটু ও আব্দুর রহিম বাদশা। টিটুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান,রাত সাড়ে ৮টার দিকে রানিহাটি কলেজের সামনে গুচ্ছ গ্রাম এলাকায় হঠাৎই প্রতিপক্ষের লোকজন বোমা বিস্ফোরন ও গুলি চালিয়ে হামলা করে জেলা পরিষদ সদস্য আব্দুস সালামের উপর। তিনি ঘটনাস্থলেই মারা যায়। এছাড়াও আহত তিনজনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে,সেখানে স্কুল শিক্ষক আব্দুল মতিনকে মৃত ঘোষনা করেন চিকিৎসকরা। বর্তমানে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST