1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায় ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সে প্রীতিভোজ জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী দেবিদ্বারে ত্রাসের রাজত্ব কায়েমকারী ১১ মামলার আসামি সেই আনিস মেম্বার গ্রেপ্তার জুলাই থেকে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: স্বাস্থ্য মন্ত্রী কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদজামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১১ বছরেও শেষ হয়নি আতিয়া জাহান মৌ হত্যা মামলার বিচার আসন্ন ইউপি নির্বাচনচেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাসান মীরের ঈদ শুভেচ্ছা
শিরোনাম
বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায় ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সে প্রীতিভোজ জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী দেবিদ্বারে ত্রাসের রাজত্ব কায়েমকারী ১১ মামলার আসামি সেই আনিস মেম্বার গ্রেপ্তার জুলাই থেকে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: স্বাস্থ্য মন্ত্রী কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদজামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন কোরবানি মুসলিম উম্মাহর জন্য এক মহিমান্বিত শিক্ষা ও আত্মত্যাগের অনুপম দৃষ্টান্ত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১১ বছরেও শেষ হয়নি আতিয়া জাহান মৌ হত্যা মামলার বিচার

তাড়াইলে দ্বিতীয় বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা

  • প্রকাশ কাল রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৩১৮ বার পড়েছে

স্টাফ রিপোর্টার হুমায়ুন রশিদ জুয়েল

কিশোরগঞ্জ তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ প্রাঙ্গনে, মোঃ জহিরুল ইসলাম ভূঞা শাহিন দ্বিতীয়বারের মত উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়,তাড়াইল সাচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাঈম দাদ খান নওশাদ এর সভাপতিত্বে ও দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির এবং ছাত্র সমাজের সভাপতি আলমগীর হোসাইনের সঞ্চালনায় বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরোধী দলের চিপ হুইপ বীর মুক্তিযোদ্ধা এবং জাতীয় পার্টির মহাসচিব এডভোকেট মুজিবুল হক চুন্নুু এমপি,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল -করিমগঞ্জের রাজনৈতিক সমন্বয়কারী, আমিরুল ইসলাম খান বাবলু, ও খান ব্রাদার্স গ্রুপের চেয়ারম্যান তোফায়েল কবির খান,রবিন, প্রবীণ নেতা মাষ্টার মতিউর রহমান ।
আরো উপস্থিত ছিলেন, জাওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমদাদুল হক রতন, দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মুবিন সহ সর্বস্তরের জনগণ।
এতে আরও লক্ষ্য করা গেছে, উক্ত গণ সংবর্ধনা অনুষ্ঠানে হাজার হাজার মানুষের ঢলে বিশাল জন সমুদ্রে পরিণত হয়েছে।

মুজিবুল হক চুন্নু এমপি করিমগঞ্জের, ইকবাল ডাক্তার এবং তার আওয়ামী লীগ সরকারকে চ্যালেঞ্জ করে বলেন,
, তার টেক্সফাইল ছাড়া যদি এক ছটাক সম্পত্তি যদি থাকেন তাহলে সরকার সেই সম্পত্তি বাজেয়াপ্ত করুক,আরও আবেগ আপ্লুত কণ্ঠে বলেন,তার অবৈধ সম্পদ খুঁজে পেলে জুতার মালা পড়ে ঘুরবে, আর যদি ইকবাল ডাক্তারের অবৈধ সম্পদ প্রমাণ হয় তাহলে ইকবাল ডাক্তার কে নেয়ামতপুর বাজারে জুতার মালা পড়ে ঘুরতে হবে।
তিনি আরও বলেন, একজন এমপি-মন্ত্রীর কি বরাদ্দ আছে তা তিনি কখনো গোপন রাখেননি কিন্তু আমার সম্পর্কে যারা সমালোচনা করছেন তারা জানে না তাড়াইল- করিমগঞ্জের মানুষ আমাকে কতটুকু ভালবাসেন। আমি তাড়াইল – করিমগঞ্জের মানুষের কাছে কোন কিছু গোপন রাখেনি।

তিনি নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কে সতর্ক করে বলেন, যারা তোমাকে বিজয়ী করেছেন সেই জনগণের পাশে থেকে সর্বদাই সেবা কর এবং যারা তোমার বিপক্ষে ছিল তাদেরকে তুমি দূরে ঠেলে দিবে না তুমি দলবল নির্বিশেষে উপজেলার সকলের চেয়ারম্যান সেটা মাথায় রাখিও ।

নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঞা শাহীন বলেন, যারা স্বাধীনতার পক্ষে থেকে এবং বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক চুন্নুর পাশে থেকে, আমাকে বিজয় করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই । তিনি আরও বলেন,
আমি তাড়াইল উপজেলাকে একটি মাদকমুক্ত উপজেলা এবং শান্তিনগরী গড়ে তুলতে, চাই এমনকি সাধারণ মানুষের অধিকারের পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST