1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ
শিরোনাম

নান্দাইলে কলেজ ছাত্র মুরাদ ভূইঁয়ার খুনেরঘটনায় ১১জনের নামে থানায় মামলা

  • প্রকাশ কাল সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২৭৮ বার পড়েছে

আতাউর রহমান বাচ্চু
ভ্রাম্যমান প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত ৩১ মে শুক্রবার সন্ধ্যায় রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হওয়া কাকচর গ্রামের কলেজ ছাত্র মুরাদ হাসান ভূইঁয়া খুনের ঘটনায় শনিবার রাতে নান্দাইল মডেল থানায় ১১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩/৪জনকে আসামী করে একটি নিয়মিত খুনের মামলা দায়ের করা হয়েছে। নিহত কলেজ ছাত্র মুরাদের পিতা তোফাজ্জল হোসেন ভূইঁয়া বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার এফআইআর ভূক্ত আসামীরা হচ্ছে নান্দাইল পৌর সভা ছাত্রলীগের সাবেক সভাপতি চন্ডীপাশা গ্রামের হোসেন আলীল পুত্র আবদুস সালাম। অন্য আসামীরা হচ্ছে আলাবক্স গ্রামের আবুল কালামের পুত্র আশরাফুল আলম হামিম, চন্ডীপাশা গ্রামের আব্দুল মুনসুরের পুত্র ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম, আবেদ আলীর পুত্র মোঃ নাদিম, শুক্কর আলীর পুত্র মোফাজ্জল হোসেন, মোঃ মুরাদ, জামাল মেম্বারের পুত্র মোঃ মাজহারুল, পিতা অজ্ঞাত মিজান, আমিন, লাবন ও মৃত আক্কাছ আলীর মাস্টারের পুত্র সাজিদ হাসান নিপুন সহ অজ্ঞাত ৩/৪জন। সকল আসামীদের বাড়ী নান্দাইল পৌর সভার ৮নং ওয়ার্ড চন্ডীপাশা এলাকার বাসিন্দা। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ জানান, সকল আসামীদের গ্রেফতার করার জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে। নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক মোঃ সুজন মিয়াকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST