1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায় ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সে প্রীতিভোজ জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী দেবিদ্বারে ত্রাসের রাজত্ব কায়েমকারী ১১ মামলার আসামি সেই আনিস মেম্বার গ্রেপ্তার জুলাই থেকে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: স্বাস্থ্য মন্ত্রী কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদজামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১১ বছরেও শেষ হয়নি আতিয়া জাহান মৌ হত্যা মামলার বিচার আসন্ন ইউপি নির্বাচনচেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাসান মীরের ঈদ শুভেচ্ছা
শিরোনাম
বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায় ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সে প্রীতিভোজ জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী দেবিদ্বারে ত্রাসের রাজত্ব কায়েমকারী ১১ মামলার আসামি সেই আনিস মেম্বার গ্রেপ্তার জুলাই থেকে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: স্বাস্থ্য মন্ত্রী কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদজামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন কোরবানি মুসলিম উম্মাহর জন্য এক মহিমান্বিত শিক্ষা ও আত্মত্যাগের অনুপম দৃষ্টান্ত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১১ বছরেও শেষ হয়নি আতিয়া জাহান মৌ হত্যা মামলার বিচার

নজরুলের ১২৫তম জন্ম বার্ষিকী পালন

  • প্রকাশ কাল শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৩৬৪ বার পড়েছে

কলকাতা প্রতিনিধি- আসাদ আলী- :

নজরুলের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে্ এক মহতি আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করা হয় চৈতন্য মহাবিদ্যালয় হাবড়ায় গত২৪ শে মে, ২০২৪ তারিখ সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আয়োজন ও পরিকল্পনায় চৈতন্য মহাবিদ্যালয়, আদর্শ কলেজ অফ এডুকেশন ও নজরুল চর্চা কেন্দ্র বারাসাত এই ত্রয়ী সংস্থার কর্মকর্তাগণ । এই সেমিনারের মুখ্য বক্তা ছিলেন বাংলাদেশের মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আব্দুস সাবুর খান, কাজী নজরুলের জীবন ও সৃষ্টির বহুমুখীতা নিয়ে আলোচনা করেন । উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক নারায়ণ গোস্বামী নজরুল সম্পর্কে বলেন-বিশ্বের মেহনতী মানুষের দিকে তাকালে তাঁকে আরও বেশি করে মনে পড়ে । সভার শুরুতে চৈতন্যদেবের প্রতিকৃতিতে মাল্যদান করেন শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুব্রত চ্যাটার্জী মহাশয়। সভায় আরো বক্তব্য রাখেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর রেজাউল করিম,সাহিত্যিক বিনোদ ঘোষাল , নজরুল চর্চা কেন্দ্রের পক্ষ থেকে প্রদত্ত কবির আবক্ষমূর্তি র আবরণ উন্মোচন করেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ উপস্থিত বিশিষ্ট গুণীজন। শ্রী চৈতন্য মহাবিদ্যালয়ের অডিটোরিয়াম এর নামকরণ করা হয় ‘কাজী নজরুল ইসলাম সভাঘর’।

                     দেশ-বিদেশের বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী মিলিয়ে প্রায় ১৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন । তাঁদের মধ্যে ৮০ জন প্রতিনিধি গবেষণা পত্র পাঠ করেন । আরো বিশিষ্টজনদের মধ্যে অধ্যাপক প্রসেনজিৎ মহাপাত্র, আদর্শ কলেজ অব এডুকেশনের ডিরেক্টর হাফেজ মোঃ আবু তাহির ,অধ্যাপক আজহারউদ্দিন মোল্লা, শ্রী চৈতন্য মহাবিদ্যালয়ের অধ্যাপক পিয়ালী দে মৈত্র, নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি ও সম্পাদক যথাক্রমে শেখ কামাল উদ্দিন ও শাহজাহান মন্ডল, সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন এর অধ্যক্ষ স্বাগতা দাস মোহান্ত, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোমা ভদ্র রায় প্রমুখ । 

                   আলোচনা সভায় পঠিত নির্বাচিত প্রবন্ধ গুলি নিয়ে একটি সংকলন গ্রন্থ শীঘ্রই প্রকাশিত হবে ঘোষণা দেয়া হয় । সঞ্চালনায় ছিলেন প্রসেনজিৎ মহাপাত্র ও নিরুপম আচার্য। 

     

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST