1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে শিক্ষক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি, অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র আল মেহেদী তালুকদার কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক নির্বাচিত শহরের শৃঙ্খলা ও জনচলাচল স্বাভাবিক রাখতে কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান প্রতিমন্ত্রীকে নিয়ে মিথ্যা নিউজ নির্বাচনী এলাকায় প্রতিবাদের ঝড় গ্রাহকের নামে মিথ্যা মামলা দিয়ে ফেঁসে গেলেন বিউবো প্রকৌশলী গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী সজীব আহমেদ শাহিন “অপচয়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্ব: সুশাসন ও অর্থনৈতিক পুনর্জাগরণের নতুন ভিত্তি” খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব, খেলা যদি হয় পেশা, তবে পরিবার পাবে ভরসা — প্রতিমন্ত্রী শরিফুল আলম জামিনে মুক্তি পেলেও নিজ বাড়িতে যেতে দেয়নি ভাঙচুর-লুটপাটের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
শিরোনাম
হোসেনপুরে শিক্ষক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি, অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র আল মেহেদী তালুকদার কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক নির্বাচিত শহরের শৃঙ্খলা ও জনচলাচল স্বাভাবিক রাখতে কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান প্রতিমন্ত্রীকে নিয়ে মিথ্যা নিউজ নির্বাচনী এলাকায় প্রতিবাদের ঝড় শান্তিরক্ষার নতুন বাস্তবতা ও বাংলাদেশের অগ্রযাত্রা গ্রাহকের নামে মিথ্যা মামলা দিয়ে ফেঁসে গেলেন বিউবো প্রকৌশলী গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী সজীব আহমেদ শাহিন “অপচয়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্ব: সুশাসন ও অর্থনৈতিক পুনর্জাগরণের নতুন ভিত্তি” খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব, খেলা যদি হয় পেশা, তবে পরিবার পাবে ভরসা — প্রতিমন্ত্রী শরিফুল আলম জামিনে মুক্তি পেলেও নিজ বাড়িতে যেতে দেয়নি ভাঙচুর-লুটপাটের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

কটিয়াদীতে জাতীয় পাটির সাবেক সভাপতি চুন্নু মিয়ার দাফন সম্পন্ন

  • প্রকাশ কাল শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২৬৪ বার পড়েছে


মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. আব্দুল ওয়াসেক চুন্নু মিয়া (৭৮) এর দাফন সম্পন্ন হয়েছে। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কটিয়াদী পৌর সভার পশ্চিম পাড়া মহল্লার মৃত মো.আব্দুল মন্নাফ মিয়ার পুত্র।
শুক্রবার বিকাল ৩টায় কটিয়াদির সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মো. আব্দুল ওয়াসেক চুন্নু মিয়ার জানাজায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এড. সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. এম.এ আফজল হোসেন, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোঃ মোস্তাকুর রহমান, কটিয়াদী পৌরসভার মেয়র মোঃ শওকত উসমান, আওয়ামী লীগ নেতা মঈনুজ্জামান অপু, কটিয়াদী বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হক বাবুসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশা জীবি সংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায়, আব্দুল ওয়াসেক চুন্নু মিয়া গত ১ মার্চ শুক্রবার ফজরের নামাজের পর কলেজ রোডে হাঁটার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল পিছন দিক থেকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার শরীরের অবস্থা গুরুতর হওয়ায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরো উন্নত চিকিৎসার জন্য ঐ দিন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে শুক্রবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তিনি ১ স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST