1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাল যার জলা তার, জাল যার হাওর — মোহাম্মদ আমিন উর রশিদ তুহিন হত্যার বিচার দাবিতে তাড়াইলে দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন রাজশাহী ব্যাটালিয়ন ১বিজিবি কর্তৃক সীমান্তে অভিযান মদ জব্দ রাজারহাটে এসআই আতিকুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হোসেনপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন শেখ হাসিনা কি ফিরবেন, নাকি বাংলাদেশ বদলে গেছে? কুলিয়ারচরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে কুমিল্লা ডিসি অফিসে আবেদন
শিরোনাম

পাকুন্দিয়ায় আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশ কাল সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৪০৮ বার পড়েছে

আবু হানিফ প্রতিনিধি:পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বেসরকারি এনজিও সংস্থা আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মার্চ) দিনব্যাপি উপজেলার আঙ্গিয়াদী লাউতলী বাজার এলাকায় আশা পাকুন্দিয়া সমন্বিত স্বাস্থ্য কেন্দ্র ও মঠখোলা বাজারে আশা মঠখোলা স্বাস্থ্যসেবা কেন্দ্র পৃথক ভাবে এ দুটি ক্যাম্পের আয়োজন করে।

দুটি ক্যাম্পের চিকিৎসকরা বিনামূল্যে নাক, কান, গলা, চর্ম, শিশু, ফিজিওথেরাপি ও ডায়াবেটিকসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। এছাড়াও রোগিদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষাসহ ঔষধ দেওয়া হয়।

আশা পাকুন্দিয়া সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মো. ইনজামুল হাসান সাকিব ও আশা মঠখোলা স্বাস্থ্যসেবা কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. ফাতেমাতুজ জোহুরা শোভা জানান, জাতির পিতার স্বপ্ন ছিল দেশের প্রত্যন্ত এলাকার সাধারণ গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষদের কাছে মানসম্মত চিকিৎসা সেবা পৌছে দেওয়া। তার আদর্শকে ধারণ করে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমরা দুটি ক্যাম্পের মাধ্যমে এলাকার ৪ শতাধিক গরীব, অসহায় রোগিদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছি।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে আশা পাকুন্দিয়া অঞ্চলের এসআরএম অলোক চন্দ্র আচার্য, এসবিএম শামছুল কবীর ও মঠখোলা ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার মো. জহির উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সেবাগ্রহিতারা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST