1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হাজারো শিশুর চোখে এক স্বপ্ন, বাস্তবায়নের অপেক্ষায় হোসেনপুরের শিশু পার্ক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি তাড়াইলের নরসুন্দা নদীর স্রোতের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ
শিরোনাম

সংগীত পরিচালক ওস্তাদ সুমন আহম্মেদ রঞ্জনের মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৫৮ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীত পরিচালক সুমন আহম্মেদ রঞ্জনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বাদ জোহর দোয়া, মিলাদ মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

কিশোরগঞ্জ পৌরসভার গাইটাল শ্রীধরখিলা এলাকার বাসিন্দা সুমন আহম্মেদ রঞ্জন। তিনি আজকের পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপনের বাবা।

ওস্তাদ সুমন আহম্মেদ রঞ্জন ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। ২০১৫ সালের ৭ মার্চ মৃত্যুবরণ করেন তিনি। জেলার অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘লোকজ সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন ওস্তাদ সুমন। এ ছাড়া তিনি জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক ছিলেন। ওস্তাদ অমর চন্দ্র শীল, ওস্তাদ অখিল ঠাকুর, ওস্তাদ পরেশ ভট্টাচার্য, ওস্তাদ মিথুন দে, ওস্তাদ জমিদার বিরাজ মোহন রায় প্রমুখের কাছে সংগীতের তালিম নেন সুমন আহম্মেদ রঞ্জন।

১৯৮৫ সালে তিনি বাংলাদেশ বেতারে সংগীত পরিবেশন শুরু করেন। ২০০৮ সালে তিনি বাংলাদেশ টেলিভিশনে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত হন। তাঁর লেখা ও সুর করা অসংখ্য গান বেতার ও বাংলাদেশ টেলিভিশনে প্রচার হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST