1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আপনার–আমার সবার জীবনে প্রভাব জিরো টলারেন্সে : সংসদ সদস্য বাবরের নির্দেশে মাঠে ওসি কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ হারানো মোবাইল উদ্ধার এবং হস্তান্তর লিবিয়ার উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার সেলের সন্ধান মদনে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত (ইউএনও) বেদবতী মিস্ত্রী প্রধানমন্ত্রীর নিকট ছেলে হত্যার বিচার চাইলেন রাসেল মল্লিকের মা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন উদ্বোধনে এমপি মাজহারুল ইসলাম পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জ এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায় সংবর্ধনা
শিরোনাম

বাঘায় যানবাহন থেকে চাঁদা আদায় চক্রের ৪ সদস্য আটক

  • প্রকাশ কাল বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৫ বার পড়েছে

তন্ময় দেবনাথ
রাজশাহী জেলা প্রতিনিধি।

রাজশাহীর বাঘায় দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে- বেনামে যানবাহন হতে চাঁদা আদায় করে আসছে স্থানীয় কয়েকটি চক্র। অবৈধভাবে রাস্তায় যানবাহন হতে চাঁদা আদায় বন্ধের লক্ষ্যে অভিযান চালিয়ে চার জনকে আটক করেছে র‍্যাব-৫।

গত মঙ্গলবার ( ৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৫ টার দিকে র‍্যাব-৫ রাজশাহী সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বাঘা পৌর এলাকার বঙ্গবন্ধু চত্বরে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো, বাঘা পৌরসভার মিলিক বাঘা গ্রামের জাহাব আলীর ছেলে আঃ রহমান ওরফে রানা (২৭), কলিগ্রাম গ্রামের মৃত আস্তুল মন্ডলের ছেলে আশাদুল (৩৫), চকরাজাপুর ইউনিয়ন এর পলাশী ফতেপুর গ্রামের আঃ ওয়াছাব আলীর ছেলে সোহাগ আলী (২৬) এবং লালপুর উপজেলার রাধাকান্তপুর গ্রামের মৃত আঃ জলিলের ছেলে বিপ্লব আহম্মেদ (২৯)।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, বাঘা পৌর এলাকার বঙ্গবন্ধু চত্বরের অটোরিক্সা ও সিএনজি ড্রাইভারদের নিকট হতে নিয়মিতভাবে সিরিয়ালসহ বিভিন্ন নামে বলপূর্বক চাঁদা আদায় করে থাকে এবং চাঁদা না দিলে ভাড়ায় চালিত অটোরিক্সা ও সিএনজি ড্রাইভারদের ভয়ভীতি প্রদর্শনসহ গাড়ী ভাংচুর, ক্ষয়-ক্ষতি ও মারধর করিয়া চাঁদা আদায় করাসহ যানবাহন চলাচলে বাধাপ্রদান করেন চাঁদাবাজ চক্রটি। এই চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ আসামী ১। মোঃ আঃ রহমান ওরফে রানা (২৭), পিতা- মোঃ জাহাব আলী, মাতা- আন্জুরা বেগম, সাং- উত্তর মিলিক বাঘা, ৬নং ওয়ার্ড, বাঘা পৌরসভা,২। মোঃ সোহাগ আলী (২৬), পিতা- মোঃ আঃ ওয়াছাব আলী, মাতা- মোঃ সেফালী বেগম, সাং- পলাশী ফতেপুর, ৩। মোঃ আশাদুল (৩৫), পিতা- মৃত আস্তুল মন্ডল, মাতা- মোসাঃ জাহানারা বেগম, সাং- কলিগ্রাম, ৩নং ওর্য়াড, বাঘা পৌরসভা, সর্ব থানা-বাঘা, জেলা-রাজশাহী ৪। মোঃ বিপ্লব আহম্মেদ (২৯), পিতা- মৃত আঃ জলিল, মাতা-মৃত মাজেদা বেগম, সাং- রাধাকান্তপুর, থানা-লালপুর, জেলা-নাটোর গনদের কে নগদ -১৭৬০/- (টাকা), টালি খাতা-০১ টি, কলম-০১ টি সহ গ্রেফতার করে।

র‍্যাব-৫ আরো জানায়, আসামী ২। মোঃ সোহাগ আলী (২৬), ৩। মোঃ আশাদুল (৩৫), ৪। মোঃ বিপ্লব আহম্মেদ (২৯) গনের সহযোগিতায় চাঁদাবাদ চক্রে মূলহোতা ১নং আসামী মোঃ আঃ রহমান ওরফে রানা (২৭) কে আটক করে র‍্যাব-৫।

গ্রেফতারকৃত উক্ত আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় চাঁদাবাজি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করার লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST