1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মদনে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার ধ্বংসের পথে যুবসমাজ প্রিপেইড মিটারের দীর্ঘ ভোগান্তি, গ্রাহকসেবার দুর্বলতায় ক্ষোভ কিশোরগঞ্জে মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি যুবদলের কেন্দ্রীয় কমিটিতে কিশোরগঞ্জের ৬ নেতা হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা ভালুকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার  রাজারহাটে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা, চলাচলের জন্য উন্মুক্ত কিশোরগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান
শিরোনাম
মদনে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার ধ্বংসের পথে যুবসমাজ প্রিপেইড মিটারের দীর্ঘ ভোগান্তি, গ্রাহকসেবার দুর্বলতায় ক্ষোভ কিশোরগঞ্জে মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি যুবদলের কেন্দ্রীয় কমিটিতে কিশোরগঞ্জের ৬ নেতা হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা ভালুকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার  পাকুন্দিয়ায় পিকআপ ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু রাজারহাটে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা, চলাচলের জন্য উন্মুক্ত কিশোরগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ

ভৈরবে যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশ কাল বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৬ বার পড়েছে


ভৈরব প্রতিনিধি ॥

কিশোরগঞ্জের ভৈরবে রাব্বি মিয়া (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৩ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে দশটায় পৌর শহরের পঞ্চবটি এলাকায় মইক্কার বাড়িতে এ ঘটনা ঘটে। রাব্বি মিয়া ওই এলাকার বেণু মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম।

স্থানীয়রা জানান, নিহত রাব্বি মিয়ার সঙ্গে একই এলাকার জামাল হোসেনের মেয়ে নিঝুম আক্তারের গত প্রায় ৩ মাস আগে বিয়ে হয়। রাব্বি রাজ মিস্ত্রীর কাজ করতো। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির সাথে বনিবনা ছিল না রাব্বি মিয়ার। এ নিয়ে স্ত্রীর নিঝুমের সাথে প্রায়ই কলহ হতো। কলহের জের ধরে গত প্রায় একমাস আগে নিঝুম তার বাবার বাড়িতে চলে যায়। নিঝুমকে বাড়ি ফিরিয়ে আনতে বাবা মা কে প্রায় চাপসৃষ্ঠি করতো রাব্বি।

এ বিষয়ে নিহতের বাবা বেণু মিয়া বলেন, রাতে আমার ছেলে তার শ্বশুর বাড়িতে বউ আনতে যায়। সেখান থেকে ঘরে এসেই দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর গিয়ে আমি ডাকাডাকি করলে সে আর দরজা খুলে না। পরে দরজা ভেঙ্গে দেখি রাব্বি ফাঁসিতে ঝুলে আছে। মুমুর্ষ অবস্থায় ফাঁসি থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নিহতের স্ত্রী নিঝুম ও তার পরিবারের সাথে কথা বলতে চাইলে কেউই কথা বলতে রাজি হয়নি।

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসি। লাশের প্রাথমিক ছুড়তাল করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর বুঝা যাবে হত্যা না আত্মহত্যা। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST