1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে পুলিশের বিশেষ অভিযান: ১০ বছরের সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ৭ কেন্দুয়ায় নওপাড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি মধুপুরে মাদক বিক্রির অপরাধে এক বছর করে ৫ জনকে কারাদন্ড প্রদান ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা জলবায়ু সচেতনতায় সরিষাবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি ১ঘণ্টারও কম সময়ের ব্যবধানে বাংলাদেশে তিনটি মৃদু ভূমিকম্প মেলান্দহে পরকিয়া প্রেমে আট মাসের শিশু হত্যা মা আটক ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম কটিয়াদী বাসস্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত ওসি রফিকুল ইসলাম কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান
শিরোনাম
কুলিয়ারচরে পুলিশের বিশেষ অভিযান: ১০ বছরের সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ৭ কেন্দুয়ায় নওপাড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি মধুপুরে মাদক বিক্রির অপরাধে এক বছর করে ৫ জনকে কারাদন্ড প্রদান ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা জলবায়ু সচেতনতায় সরিষাবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি ১ঘণ্টারও কম সময়ের ব্যবধানে বাংলাদেশে তিনটি মৃদু ভূমিকম্প মেলান্দহে পরকিয়া প্রেমে আট মাসের শিশু হত্যা মা আটক ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম কটিয়াদী বাসস্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত ওসি রফিকুল ইসলাম কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান

অপহরণ চক্রের পরিকল্পনাকারীসহ গ্রেফতার -২ ভিকটিম উদ্ধার

  • প্রকাশ কাল রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২৪২ বার পড়েছে

বিশেষ প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প কর্তৃক যৌথ অভিযানে চাঞ্চল্যকর ও ক্লুলেস মাদ্রাসা পড়ুয়া ছাত্র অপহরণ মামলার অপহরণ চক্রের মূল পরিকল্পনাকারী সহ ০২জন আসামী গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার।

ভিকটিম মোঃ নিদানুর ইসলাম লাবিব(১৩), পিতা- মোঃ নজরুল ইসলাম লিটন, গ্রাম-ডাংরা, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ, বর্তমানে রথখোলা, থানা ও জেলা-কিশোরগঞ্জ একজন মাদ্রাসা ছাত্র। সে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন নগুয়া হেফজুল আরকাম হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। গত ২২/১২/২০২৩খ্রি. তারিখ বিকাল আনুমানিক ১৫.৩০ ঘটিকার সময় ভিকটিম মোঃ নিদানুর ইসলাম লাবিব(১৩) তার বর্তমান বাসা হইতে মাদ্রাসার উদ্দেশ্যে যায়। ঐ দিন রাত আনুমানিক ১৯.০০ ঘটিকার সময় মাদ্রাসার শিক্ষক ভিকটিমের মাতা মোছাৎ লুৎফা বেগমের নিকট ফোন করে জানায় যে, তার ছেলে মাদ্রাসায় আসে নাই। উক্ত সংবাদ পেয়ে ভিকটিমের মাতা সহ তার আত্নীয়স্বজন মাদ্রাসা এবং সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করিয়া ভিকটিমকে না পেয়ে কিশোরগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যা কিশোরগঞ্জ সদর থানার সাধারণ ডায়েরী নং-১৪৯০, তারিখ ২৫/১২/২০২৩খ্রি.। অতপরঃ ভিকটিমের মাতা মোছাঃ লুৎফা বেগম কিশোরগঞ্জ সদর থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরীর কপি সহ র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পে ০১টি অভিযোগ দায়ের করলে, বিষয়টি কিশোরগঞ্জ ক্যাম্প অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নিয়ে ভিকটিমকে উদ্ধারের জন্য তথ্য ও প্রযুক্তির সাহায্যে গোয়েন্দা নজরদারি অব্যহত রাখে।

এরই ধারাবাহিকতায় গত ১৭/০১/২০২৪খ্রি. তারিখ কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্প তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ভিকটিম নিদারুল ইসলাম লাবিব(১৩) একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র দ্বারা অপহরণ হয়েছে মর্মে নিশ্চিত হয়। অপহরণকারীরা ভিকটিমকে নিয়ে চট্টগ্রাম, ঢাকা, ভৈরব ও সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে ঘন ঘন স্থান পরিবর্তন করায় ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারী চক্রকে ধৃত করতে কিছুটা বেগ পেতে হয়। ইতিমধ্যে অপহরণ চক্রের মূলহোতা মোঃ আব্দুল্লাহ (২৬) বিভিন্ন সময় বিভিন্ন মোবাইল নাম্বার হইতে ভিকটিমের পরিবারকে ফোন করে মুক্তিপণ হিসেবে ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে হত্যা করবে বলে ভিকটিমের পরিবারকে হুমকি দিতে থাকে। ভিকটিমের পরিবার নিরুপায় হইয়া গত ২০/০১/২০২৪খ্রি. তারিখ সকাল অনুমান ৮.০০ ঘটিকার সময় ৩,০০০/-(তিন হাজার) টাকা এবং সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা সহ সর্বমোট ২৮,০০০/-(আটাশ হাজার) টাকা আসামী মোঃ আব্দুল্লাহ এর দেওয়া বিকাশ নাম্বারে প্রেরণ করে। ভিকটিমের মাতা মোছাৎ লুৎফা বেগম তার ছেলে অপহরণের বিষয়টি নিশ্চিত হয়ে কিশোরগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ০১টি অপহরণ ও মুক্তিপণ দাবি সংক্রান্তে মামলা দায়ের করেন, যা কিশোরগঞ্জ সদর থানার মামলা নং-৩৪(১)২০২৪খ্রি., ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩) এর ৭/৮। উক্ত ঘটনায় মুক্তিপণের টাকা প্রেরিত বিকাশ নম্বারটির সুত্র ধরে তথ্য ও প্রযুক্তির মাধ্যমে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্প আসামীর অবস্থান নিশ্চিত হয়ে দীর্ঘ প্রচেষ্টার পর র‌্যাব-১৪ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে গত ২০/০১/২০২৪খ্রি. তারিখ ২০.১০ ঘটিকার সময় সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখোলা এলাকা হইতে ভিকটিম নিদারুল ইসলাম লাবিব(১৩) উদ্ধার এবং অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ আব্দুল্লাহ (২৬), পিতা- মনির আহমেদ, গ্রাম- নয়াপাড়া, থানা- আলীকদম, জেলা- বান্দরবান ও অপহরণ চক্রের অপর সদস্য মোঃ রাসেল (২৫), পিতা- আব্দুল কুদ্দুস, গ্রাম- দেওড়া, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা’কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ আব্দুল্লাহ এর নিকট হইতে মুক্তিপণ আদায়ের ২৪,৫০০/-(চব্বিশ হাজার পাঁচশত) টাকা এবং ০২টি মোবাইল সহ ০৫টি সিম উদ্ধার করা হয়।

উক্ত অপহরণ মামলার আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST