1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি তাড়াইলের নরসুন্দা নদীর স্রোতের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অভিযানে গ্রেফতার রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা কটিয়াদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
শিরোনাম

নৌকার নির্বাচন করায় সাংবাদিককে খুনের হুমকি

  • প্রকাশ কাল বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২৭০ বার পড়েছে

নরসিংদী প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নরসিংদী সদর-১ আসনের দ্বাদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী লে: কর্ণেল (অব:) মো: নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক) এর নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা করার কারণে স্বতন্ত্র প্রার্থী মো: কামরুজ্জামানের ঈগল প্রতীকের সমর্থক শেখ মোমেন ওরফে (কানা মোমেন) নামে এক সন্ত্রাসী ব্যক্তি দৈনিক নরসিংদীর কাগজ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো: খায়রুল ইসলামকে খুনের হুমকিসহ লাশ গুম এবং বাড়ীঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলার হুমকি দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৮ জানুয়ারি সোমবার বিকেল ৩টার সময় নরসিংদী পৌরসভার বাসাইলস্থ শাপলা চত্বর এলাকায়। এব্যাপারে মো: খায়রুল ইসলাম বাদী হয়ে (৯ জানুয়ারি) নরসিংদী বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং- নরসিংদী এম. মোকদ্দমা নং-০২/২০২৪ইং। মামলার বিবরণে প্রকাশ সাংবাদিক মো: খায়রুল ইসলাম ঘটনার দিন বিকেল আনুমানিক ৩টার সময় সংবাদ সংগ্রহের জন্য ওই এলাকায় গেলে পূর্ব শত্রুতার জের হিসেবে সন্ত্রাসী শেখ মোমেন পূর্ব থেকে উৎ পেতে থাকা পরিকল্পিতভাবে খায়রুল ইসলামের উপর হামলা চালায়। এ সময় খায়রুল ইসলাম ডাকচিৎকার শুরু করলে আশ-পাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হতে থাকলে সন্ত্রাসী শেখ মোমেন ঘটনাস্থল থেকে চলে যায় এবং চলে যাবার সময় এই বলে হুমকি প্রদান করে যে, সময় সুযোগমত পেলে তাকে জীবনে শেষ করে দিবে, নৌকা প্রতীকের পক্ষে নির্বাচন করার সাদ মিঠাইয়া দিবে ও তার লাশ গুম করে বাড়ীঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে। সন্ত্রাসী শেখ মোমেন এর ভয়ে বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে সাংবাদিক খায়রুল ইসলাম। এব্যাপারে স্থানীয় প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST