1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গাজীপুরে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ, মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ ভুক্তভোগির সাংবাদিক জাহাঙ্গীর আলমের উপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন নিকলীতে নবাগত ডিসির মত বিনিময় সভা অনুষ্ঠিত হাওর অঞ্চলের ভবিষ্যৎ ফসল ক্ষতি হ্রাস ও জলবায়ু সহনশীল উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি নিঃস্বার্থ ভালোবাসার নাম “মা” মদনে ২০ মেট্রিকটন চাল পাচার: তদন্ত কমিটির গুদাম পরিদর্শনে মিলেছে গড়মিল কিশোরগঞ্জের বৃহত্তম গরুর হাটে আড়াই কোটি টাকা রাজস্ব হারালো সরকার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ে পুলিশ সুপার মোঃ মাসুদ আলম অজ্ঞাতনামা নারীর মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে লিবিয়াতে দুই মানব-পাচারকারী সহ ১২ জন আটক
শিরোনাম
গাজীপুরে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ, মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ ভুক্তভোগির সাংবাদিক জাহাঙ্গীর আলমের উপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন নিকলীতে নবাগত ডিসির মত বিনিময় সভা অনুষ্ঠিত হাওর অঞ্চলের ভবিষ্যৎ ফসল ক্ষতি হ্রাস ও জলবায়ু সহনশীল উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি নিঃস্বার্থ ভালোবাসার নাম “মা” শহীদ জিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড পেলেন মাইনুল হক মেনু মদনে ২০ মেট্রিকটন চাল পাচার: তদন্ত কমিটির গুদাম পরিদর্শনে মিলেছে গড়মিল কিশোরগঞ্জের বৃহত্তম গরুর হাটে আড়াই কোটি টাকা রাজস্ব হারালো সরকার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ে পুলিশ সুপার মোঃ মাসুদ আলম অজ্ঞাতনামা নারীর মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে

রাজশাহী -৬ আসনে চতুর্থবারের মতো সংসদ সদস্য হলেন শাহরিয়ার আলম

  • প্রকাশ কাল সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৩১০ বার পড়েছে

তন্ময় দেবনাথ
রাজশাহী জেলা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে সংসদ সদস্য নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো: শাহরিয়ার আলম। তিনি এবার দিয়ে টানা চতুর্থবারের মতো এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হলেন।

রিটার্নিং অফিসার এর কার্যালয় সূত্রে জানা যায়, সংসদীয় আসন ৫৭ রাজশাহী -৬ আসনে চারঘাট-বাঘা দুই উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় মোট ভোটার সংখ‍্যা ৩৪০৫২৭ জন। এই আসনে মোট ৬ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেছে। এর মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো: শাহরিয়ার আলম ১০১৫৯৯ ভোট ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রাহেনুল হক রায়হানের কাঁচি প্রতিক পেয়েছে ৭৪২৭৮ ভোট। ফলাফলে শাহরিয়ার আলম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ২৭৩২১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে টানা চতুর্থবারের মত নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ আসনে শাহরিয়ার আলম এর শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগেরই বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আলহাজ্ব রাহেনুল হক রায়হান । এবারের বিজয় দিয়ে রেকর্ড গড়লেন শাহরিয়ার আলম। তার আগে ১৯৭৩ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতোয়ার রহমান তালুকদার নির্বাচিত হয়েছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST