1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, ব্যবসায়িক সহযোগী আটক পশ্চিম মাথিয়ায় ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা মিঠামইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ২ দফা অভিযোগেও প্রশাসন নীরব সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ একটি হেলমেটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায় ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সে প্রীতিভোজ জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী দেবিদ্বারে ত্রাসের রাজত্ব কায়েমকারী ১১ মামলার আসামি সেই আনিস মেম্বার গ্রেপ্তার
শিরোনাম

নরসিংদীতে ৬০টি স্কুল কলেজ মাদ্রাাসার ডাইনামিক ওয়েবসাইট উদ্বোধন ও হস্তান্তর

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২২৩ বার পড়েছে

সাদ্দাম উদ্দীন রাজ :

নরসিংদীর রায়পুরায় একসাথে উপজেলাধীন ৬০টি স্কুল, মাদ্রাসা ও কলেজের স্মার্ট স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমসহ ডাইনামিক ওয়েব সাইটের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার রেবেকা সুলতানা শম্পার সঞ্চালনায় ওয়েবসাইটের উদ্বোধন করেন অন্ষ্ঠুানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন।
উপজেলাধীন ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের হাতে “খান আইটি হোস্ট” এর কর্ণধার মো. মোস্তফা খান সকল ডাইনামিক ওয়েবসাইটের মালিকানা হস্তান্তর করেন।
এসময় ইউএনও মো. আজগর হোসেন বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থাপনাকেও স্মার্ট ওয়েবসাইটের আওতায় নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন শিক্ষা অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও শিক্ষকদের সহযোগিতায় একসাথে রায়পুরা উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানকে একটি ইউনিক ও স্মার্ট স্কুল ম্যানেজমেন্টসহ ডাইনামিক ওয়েবসাইটের আওতায় আনতে পেরেছি। আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে এই ওয়েবসাইটটি আপনারা ঠিকমতো আপডেট রাখবেন। বাংলাদেশের কোন জেলা বা উপজেলার বেসিক তথ্যের জন্য কারো কাছে যেতে হয় না। ওয়েবসাইটেই ডুকলেই ঐখানকার অফিসারদের নাম, নাম্বার সহ বিভিন্ন দর্শনীয় স্থানের ঠিকানা, দুরত্ব, যাতায়াতের মাধ্যম সবকিছুই পেয়ে যায়। একইভাবে আপনার স্কুলের ওয়েবসাইটগুলো একটি প্লাটফর্ম। এখানে ডুকলেও আপনার প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য মানুষ পেয়ে যাবে।
খান আইটি হোস্টের কর্ণধার মো. মোস্তফা খান বলেন, আমাদের আইটি প্রতিষ্ঠান সারাদেশে নিউজ পোর্টাল নির্মাণের পটাশাপাশি স্মার্র্ট স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমসহ ডাইনামিক ওয়েবসাইট সেবা প্রদান করে আসছে। তবে এই প্রথম রায়পুরা উপজেলায় এক সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান ডাইনামিক ওয়েবসাইটের আওতায় আসে। এখানকার সুযোগ্য ইউএনও’র স্মার্ট উদ্যোগের কারণে তা সম্ভব হয়েছে।এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সামালগীর আলমসহ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST