1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে পাহাড়ধস ও দেয়ালধসে ৩ জনের মর্মান্তিক মৃত্যু: পানিবন্দি লাখো মানুষ কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আলোচনা সভা জামালপুর ডায়াবেটিস হাসপাতালে অনিয়মের অভিযোগে মানববন্ধন রাষ্ট্রের দায়িত্ব, নাগরিকের সচেতনতা এবং নিরাপদ বাংলাদেশের প্রত্যাশা জামালপুরে আইনজীবীর চেম্বারে অভিযান: অস্ত্র,গুলিসহ বিদেশি মদ উদ্ধার কুলিয়ারচরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা কটিয়াদীতে শফিকুল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন নিকলীতে ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত হ্যাচারির বর্জ্যে পরিবেশ দূষণ, নান্দাইলে দুই মালিককে অর্থদণ্ড জনগণের আস্থা হারানোর আগে
শিরোনাম

গোদাগাড়ীতে ফেন্সিডিলসহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৩২৫ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন পিরিজপুরগ্রাম থেকে ফেন্সিডিলসহ চারজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮ টায় এ অভিযান চালায় রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো লুৎফর রহমান (৩৫), সোয়েব আলী (৪০), মো:হানিফ শেখ (৩৭) ও আমিনুল ইসলাম (৪৫)। লুৎফর রহমান রাজশাহী জেলার গোদাগাড়ী থানার খেতুর পাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের পুত্র, মো: সোয়েব আলী একই জেলার একই থানার ফরাদপুর মৃত শাহজাহান আলীর পুত্র, মো:হানিফ শেখ একই জেলার একই থানার চর নওসারা গ্রামের মৃত আ: মান্নানের পুত্র এবং মো: আমিনুল ইসলাম একই জেলার একই থানার ফরাদপুর স্কুলপাড়া গ্রামের মৃত আব্দুল হকের পুত্র

জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) ইমামুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ সোমবার সকালে গোদাগাড়ী থানার উজানপাড়া ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গোদাগাড়ীর পিরিজপুর গ্রামের আশরাফ আলীর খাবারের হোটেলের পশ্চিমপার্শ্বে কতিপয় ব্যক্তিগণ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রি করছে।

এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর নির্দেশে এসআই (নিরস্ত্র) ইমামুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে লুৎফর রহমানকে আটক করে তার দেহ তল্লাশি করে তার ডান কাধে থাকা একটি প্লাস্টিকের তৈরি সাদা বস্তার মধ্যে হতে ১৮০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে তার সাথে থাকা সোয়েব আলী, মো: হানিফ শেখ এবং মো: আমিনুল ইসলামগণকে গ্রেফতার করে। আটককৃতদেও বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST