1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার সেলের সন্ধান মদনে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত (ইউএনও) বেদবতী মিস্ত্রী প্রধানমন্ত্রীর নিকট ছেলে হত্যার বিচার চাইলেন রাসেল মল্লিকের মা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন উদ্বোধনে এমপি মাজহারুল ইসলাম পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জ এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায় সংবর্ধনা মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত  মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হোসেনপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার চিকিৎসকের ভিজিটিং কার্ডেই তেল! সরিষাবাড়ীতে সিন্ডিকেট বাণিজ্যে স্ত্রীর মামলায় নয় মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত স্বামী
শিরোনাম

সরকারকে পুনরায় নির্বাচিত করে আবারও ক্ষমতায় আনতে হবে — জেলা প্রশাসক

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৬ বার পড়েছে

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:-
একটানা তিন মেয়াদ প্রায় পনের বছর ক্ষমতায় থেকে বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য দেয়ার সময় বর্তমান সরকারকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনার অঙ্গীকার করেছেন জামালপুরের জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ১১ সেপ্টেম্বর সোমবার বিকেলে বিশেষ অতিথির বক্তব্যে জামালপুরের জেলা প্রশাসক আরও বলেন, আমাদের অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা। এই স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। যে সরকার এই উন্নয়ন করেছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে আবার পুনরায় নির্বাচিত করে, আবারও ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার।
এছাড়াও তিনি বলেন, আমি এটা মনে করি আপনারা নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না।
মাদারগঞ্জ পৌরসভা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা কবিরের সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, পুলিশ সুপার মো. কামরুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য দেন।
এদিকে জেলা প্রশাসকের ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ায় জেলাজুড়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে।
এর আগে গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত একটি অনুষ্ঠানে বর্তমান আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে প্রকাশ্যে ভোট চান দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর। পরে ওসির ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে গত ২৫ আগস্ট ওসি শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইনসে ক্লোজ করা হয়। উল্লেখ্য ইতিপূর্বে ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে তৎকালীন জামালপুর জেলা প্রশাসক দেলোয়ার হায়দার আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়ে বিতর্কিত হোন। পরে তৎকালীন জেলা প্রশাসককে মন্ত্রণালয়ে ক্লোজ করা হয়। এই নিয়ে জামালপুর জেলা শহরের বিভিন্ন স্থানে মুখরোচক আলোচনা হচ্ছে নারী কেলেঙ্কারির দায়ে কবির আহমেদের পর আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এবার জামালপুরের ডিসি ইমরান আহমেদ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST