1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘কিশোরগঞ্জের ফজা পাগলাকে থামান’—তাড়াইলে এনসিপির সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী উলিপুরে ২৩৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ মেনোপজ: নারীর জীবনের নতুন অধ্যায়—পরিবর্তনকে গ্রহণ করেই সুন্দর হোক আগামীর পথচলা আওয়ামী লীগকে অর্থায়নের অভিযোগে আইনি ব্যবস্থার দাবি এনসিপির নিকলীতে জন সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত মদনে চুরির ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে নারী ও পুরুষসহ আহত ২৯ প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফরের ভেন্যু ও উন্মুক্ত জলাশয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী খরা ও আগাম বন্যা তাড়াইলে পাটের লক্ষ্যমাত্রা ব্যাহত, দুশ্চিন্তায় কৃষক জামালপুরে বন্যায় দেবে যাওয়া সেতু হাইড্রোলিক প্রযুক্তিতে পুনরুদ্ধার ভৈরব পিডিবির সাবেক নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি দায়ে চাকরি হারালেন সালাহ উদ্দিন
শিরোনাম

র‌্যাব-১৪, সিপিসি-২, অভিযানে ৫০ কেজি গাঁজাসহ আটক ২

  • প্রকাশ কাল বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০২ বার পড়েছে

প্রেস বিজ্ঞপ্তি
র‌্যাব-১৪, সিপিসি-২,কিশোরগঞ্জ কর্তৃক অভিযানে প্রাইভেটকার সহ ৫০(পঞ্চাশ) কেজি গাঁজা ও ০২ জন মাদক ব্যবসায়ী আটক।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকা হইতে ০২জন মাদক ব্যবসায়ী ০১টি প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য গাঁজা নিয়ে কিশোরগঞ্জ শহরের দিকে আসবে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জন্য ঐ এলাকায় র‌্যাবের গোয়েন্দা নজরদারির পাশাপাশি র‌্যাব টহল জোরদার করা হয় এবং ০৬/০৯/২০২৩খ্রি. ১৩.৪০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানাধীন কটিয়াদী চৌরাস্তার বাসস্ট্যান্ড সংলগ্ন মডার্ণ হারবাল চিকিৎসা কেন্দ্রের সামনে ভৈরব টু কিশোরগঞ্জ গামী পাঁকা রাস্তার উপর তল্লাশী চৌকি স্থাপন করিয়া তল্লাশী অভিযান পরিচালনা করতে থাকলে ০৬/০৯/২০২৩খ্রি. ১৪.০০ ঘটিকার সময় ০২জন আরোহী সহ ০১টি প্রাইভেট কার তল্লাশী চৌকির সামনে আসলে সিগন্যাল দিয়ে প্রাইভেটকারটি থামানো হয়। অতঃপর উক্ত প্রাইভেট কারটি তল্লাশী করে প্রাইভেটকারের পিছনের ডালার ভিতর হইতে ৫০(পঞ্চাশ) কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং প্রাইভেটকারে থাকা ০২জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উক্ত আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশী করিয়া ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST