1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি তাড়াইলের নরসুন্দা নদীর স্রোতের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অভিযানে গ্রেফতার রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা কটিয়াদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
শিরোনাম

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় ও বিদ্যুতায়িত হয়ে নিহত ২

  • প্রকাশ কাল শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২১৯ বার পড়েছে

মো: জহিরুল ইসলাম লিটন, নান্দাইল -ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনা ও বিদ্যুতায়িত হয়ে পৃথক স্থানে দুই জনের মৃত্যু হয়েছে । গতকাল শুক্রবার (১৮ আগষ্ট) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা মোয়াজ্জেম পুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে বিদ্যুতায়িত হয়ে দুলাল মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত দুলাল মিয়া একই গ্রামের আব্দুর রহমানের পুত্র।

অন্য দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তা বাজারের হারুন মিয়া (৫০) নামের এক ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় নিহত হন। নিহত হারুন মিয়া বনগ্রাম চৌরাস্তা বাজারে মনিহারি ব্যবসা করতেন। সে বনগ্রাম গ্রামের মৃত শামসুদ্দিনের পুত্র।

বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. মিলন মিয়া জানান- শুক্রবার সন্ধ্যার দিকে দুলাল মিয়া নিজ বাড়িতে সিলিং ফ্যান মেরামত করতে যান। সেখানে অসাবধানতায় বৈদ্যুতিক লাইনে জড়িয়ে পড়ে। বাড়ির লোকজন দেখতে পারে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় বিষয়টি স্থানীয় বাসিন্দা সিদ্দিকুর রহমান সোহেল জানান, রাত সাড়ে ৮ টার দিকে বনগ্রাম চৌরাস্তা বাজারে অবৈধ টি-টোয়েন্টি গাড়ির চাপায় পড়ে হারুন মিয়া গুরুত্ব আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান রাশেদ জানান, বিদ্যুতায়িত হয়ে মৃত্যু ও সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর শুনেছি। এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST