1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং বিষয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ‘কিশোরগঞ্জের ফজা পাগলাকে থামান’—তাড়াইলে এনসিপির সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী উলিপুরে ২৩৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ মেনোপজ: নারীর জীবনের নতুন অধ্যায়—পরিবর্তনকে গ্রহণ করেই সুন্দর হোক আগামীর পথচলা আওয়ামী লীগকে অর্থায়নের অভিযোগে আইনি ব্যবস্থার দাবি এনসিপির নিকলীতে জন সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত মদনে চুরির ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে নারী ও পুরুষসহ আহত ২৯ প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফরের ভেন্যু ও উন্মুক্ত জলাশয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী খরা ও আগাম বন্যা তাড়াইলে পাটের লক্ষ্যমাত্রা ব্যাহত, দুশ্চিন্তায় কৃষক জামালপুরে বন্যায় দেবে যাওয়া সেতু হাইড্রোলিক প্রযুক্তিতে পুনরুদ্ধার
শিরোনাম

কিশোরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২৫৯ বার পড়েছে

ডেস্করিপোর্ট : ডিবি কর্তৃক কিশোরগঞ্জের সদর থানা এলাকায় ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

অদ্য ২৫-০৭-২০২৩ খ্রি. সকাল ০৬.৪৫ ঘটিকায় ১০ (দশ) কেজি গাঁজাসহ কিশোরগঞ্জ সদর থানার মুকসুদপুর চৌধুরী ফিলিং স্টেশনের বিপরীতে কিশোরগঞ্জ টু ভৈরব মহাসড়কে অভিযান পরিচালনা করে মো. মনা মিয়া (৪৫)কে গাঁজা বিক্রয় করার সময় জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) গ্রেফতার করে। ধৃত মো. মনা মিয়া (৪৫) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার তারাশাইল এলাকার মৃত সুলতান আহম্মেদ ও মোসা. রুফিয়া বেগমের ছেলে।

অদ্য ২৫-০৭-২০২৩ খ্রি. সকাল ০৬.০৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত বিবাদীকে গ্রেফতার করে বিবাদীর নিজ হেফাজতে থাকা ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধারপূর্বক সকাল ০৬.৪৫ ঘটিকায় জব্দ করেন । গ্রেফতারকৃত মো. মনা মিয়া (৪৫)কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন। স্থানীয় লোকজনের মতে, ধৃত মো. মনা মিয়া (৪৫) এর এহেন কর্মে এলাকার বিভিন্ন স্কুল-কলেজের কোমলমতি ছাত্রসহ যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।

এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST