1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারের পরিচর্যার মূখ্য ভূমিকা আবশ্যক -দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল কিশোরগঞ্জ জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত: হোসেনপুরে ফয়েজ আল মোখলেসকে বরণ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক অপরাধমুক্ত সমাজ গড়তে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: এমপি রফিক হিলালী নিকলীতে মরহুম নুরুল ইসলাম মিনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত স্বাবলম্বী করার লক্ষ্যে নান্দাইলে বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মরণে কেন্দুয়া প্রেসক্লাবে আলোচনা সভা করগাঁও হাওরে মৎস্য বিভাগের সাঁড়াশি অভিযান ৭২টি নিষিদ্ধ জাল জব্দ
শিরোনাম
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারের পরিচর্যার মূখ্য ভূমিকা আবশ্যক -দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল কিশোরগঞ্জ জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি কেন্দুয়া সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী’র নামে লাখ লাখ টাকার প্রতারণার ফাঁদে স্বামী-স্ত্রী ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত: হোসেনপুরে ফয়েজ আল মোখলেসকে বরণ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক অপরাধমুক্ত সমাজ গড়তে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: এমপি রফিক হিলালী নিকলীতে মরহুম নুরুল ইসলাম মিনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত স্বাবলম্বী করার লক্ষ্যে নান্দাইলে বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মরণে কেন্দুয়া প্রেসক্লাবে আলোচনা সভা

পাকুন্দিয়ায় বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশ কাল শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৩৪৩ বার পড়েছে

মোঃ মিজানুর রহমান:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বর্ষাকালে গ্রামে-গঞ্জে এ ধরনের খেলা উপভোগ করতে জড়ো হন বিবাহিত ও অবিবাহিত দল। আর তাই খেলায় অংশ নেওয়া দল দুটিকেও এ নাম দেওয়া হয়।

শুক্রবার (২১ জুলাই) বিকেলে উত্তর সৈয়দগাঁও এবং নিশ্চিন্তপুর যুব সমাজের উদ্যোগে এমন উত্তেজনাকর একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় পৌর সদরের নিশ্চিতপুর মরহুম শাফি উদ্দিন মেম্বারের ইট ভাটা সংলগ্ন মাঠে। অবিবাহিতরা ফুটবলে মাঠে লড়েছেন বিবাহিতদের সঙ্গে। বিজয়ী হয়েছে অবিবাহিতরা।

টানটান উত্তেজনায় বিবাহিতদের সঙ্গে লড়াই করে ১ গোলে বিজয় ছিনিয়ে এনেছেন অবিবাহিতরা। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় একটি খাসি। এবং বিবাহিতদের হাতে তুলে দেওয়া হয় একটি বাইসাইকেল।

দুই গ্রামের তরুণরা আয়োজন করে এই প্রীতি ফুটবল ম্যাচের। ১ গোল দিয়ে বিবাহিতদের হারিয়ে দেন অবিবাহিতরা। আর কোনো গোল না দিয়েই মাঠ ছাড়তে হয় বিবাহিতদের।

খোলা মাঠে খেলা হলেও আয়োজনের কোনো কমতি ছিল না। মাঠের চারপাশে গ্রামের ছেলে মেয়েরাসহ দর্শকও ছিল অনেক।
খেলায় পাকুন্দিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মস্তোফা কামাল জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ১৯৯০ সালের ছাত্র ঐক্যপরিষদের যুগ্ন আহবায়ক, পাকুন্দিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলহাজ্ব আহমদ ফারুক খোকন। খেলার উদ্বোধন করেন পাকুন্দিয়া বাজার বণিক সমিতির সভাপতি ওমর ফারুক মজলিস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স রাব্বি ব্রিকস এর ব্যবস্হাপনা পরিচালক মোঃ শাহজাহান কবীর সুবল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পাকুন্দিয়া পৌর সভার ৪ নং ওয়ার্ড কমিশনার মোজাহিদুল ইসলাম শেলিম, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম (রিপন), পাকুন্দিয়া বাজার বণিক সমিতি সদস্য মোঃ কাজল মিয়া, পাকুন্দিয়া বাজার বণিক সমিতি সাবেক সদস্য নাজমুল আলম ডালিম প্রমুখ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST