1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে জন সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত মদনে চুরির ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে নারী ও পুরুষসহ আহত ২৯ প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফরের ভেন্যু ও উন্মুক্ত জলাশয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী খরা ও আগাম বন্যা তাড়াইলে পাটের লক্ষ্যমাত্রা ব্যাহত, দুশ্চিন্তায় কৃষক জামালপুরে বন্যায় দেবে যাওয়া সেতু হাইড্রোলিক প্রযুক্তিতে পুনরুদ্ধার ভৈরব পিডিবির সাবেক নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি দায়ে চাকরি হারালেন সালাহ উদ্দিন ঈশা খাঁ ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা  কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা কিশোরগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএ’র মানববন্ধন
শিরোনাম
নিকলীতে জন সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত মদনে চুরির ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে নারী ও পুরুষসহ আহত ২৯ প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফরের ভেন্যু ও উন্মুক্ত জলাশয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী খরা ও আগাম বন্যা তাড়াইলে পাটের লক্ষ্যমাত্রা ব্যাহত, দুশ্চিন্তায় কৃষক জামালপুরে বন্যায় দেবে যাওয়া সেতু হাইড্রোলিক প্রযুক্তিতে পুনরুদ্ধার ভৈরব পিডিবির সাবেক নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি দায়ে চাকরি হারালেন সালাহ উদ্দিন ঈশা খাঁ ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা  কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা কিশোরগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কটিয়াদীতে নিরীহ পরিবারের জমি দখলের অভিযোগ

ভৈরবে পলাতক যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • প্রকাশ কাল বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৪০ বার পড়েছে

ডেস্ক রিপোর্ট : কিশোরগঞ্জের ভৈরব থানায় দীর্ঘদিনের পলাতক যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশে গঠিত ভৈরব থানার একটি চৌকস টিম এএসআই (নিরস্ত্র) মো. নাছির উদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিনের পলাতক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি কুলসুম বেগম (৪৫), স্বামী- মো. মিজানুর রহমান, সাং- জগন্নাথপুর, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জকে অদ্য ১৮-০৭-২০২৩ খ্রি. বেলা ১১.০০ ঘটিকায় ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া এলাকা হতে গ্রেফতার করে। আমামি কুলসুম বেগম (৪৫) গ্রেফতার এড়াতে দীর্ঘদিন দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পালিয়ে বেড়ান।

আমামি কুলসুম বেগম (৪৫) নিম্নবর্ণিত ২টি মামলায় সাজাপ্রাপ্ত-
১। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার মামলা নং-৮, তারিখ- ০৮ জুন, ২০১২; ধারা- ১৯(১) এর ৩(খ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন । অত্র মামলায় আসামি কুলসুম বেগম (৪৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।
২। ভৈরব থানার মামলা নং-২৬(০২)২০১৩, ধারা- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি; অত্র মামলায় আসামি কুলসুম বেগম (৪৫) ০২ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।

এছাড়াও আমামি কুলসুম বেগম (৪৫) নিম্নবর্ণিত ২টি মামলায় অভিযুক্ত-
১। ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার মামলা নং-৩৩/৩৩, তারিখ- ১৮ জানুয়ারি, ২০১৮; ধারা- ১৯(১) এর ৩(খ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন।
২। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার মামলা নং-৫, জিআর ২১৭/২০২০, তারিখ- ০৯ ডিসেম্বর, ২০২০; ধারা- ৩৬(১) সারণির ১৪(গ)/৩৬(১) সারণির ১৯(খ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।

আসামিকে বিধি মোতাবেক অদ্য ১৮-০৭-২০২৩ খ্রি. বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST