1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
১১ বছরেও শেষ হয়নি আতিয়া জাহান মৌ হত্যা মামলার বিচার আসন্ন ইউপি নির্বাচনচেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাসান মীরের ঈদ শুভেচ্ছা কটিয়াদীতে চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার সরিষাবাড়িতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ আটক-১ সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরীর স্বরণে দোয়া অনুষ্ঠিত প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ ময়দান, জামাত ৯টায়, থাকছে বিশেষ ট্রেন শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৯তম পবিত্র ঈদুল আযহার জামাত: জেলা পুলিশের প্রস্তুতি কালের কণ্ঠের সেরা রিপোর্টারের সম্মাননায় ‘ফল উৎসব’ মিঠামইনে পিকআপের ধাক্কায় নিহত-৩ দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে পোস্ট”এরকম অপরাধ কে না করে আমিও করি”
শিরোনাম

বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশ কাল শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২৭১ বার পড়েছে

তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহের-নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পহেলা এপ্রিল (শনিবার) নান্দাইল উপজেলাধীন ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানারামপুর খেলার মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ইয়াসের খান চৌধুরী,
উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান লিটন, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন- সাধারন সম্পাদক নুরুউদ্দীন চুন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক অনিক আহমেদ বাবুল, সদস্য সচিব সাদ্দাম হোসেন, পৌর আহবায়ক ইমরান সরকার, কলেজ ছাত্রদলের আহবায়ক জুবায়ের আহমেদ সহ উপজেলা ও পৌর বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীর সহ নান্দাইল পৌরসভা ও ১৩টি ইউনিয়ন থেকে আগত উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদ ও সরকারি দলের নির্যাতনে নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রোকন উদ্দিন মুন্সি।

অনুষ্ঠানে বিএনপির বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ইয়াসের খান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের
সাবেক আহবায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বিএনপির বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ইয়াসের খান চৌধুরী।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST