1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
উলিপুরের কামাল খামার মাদ্রাসা অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‍্যাব-৫-এর টাউন হল মিটিং বেলাবোতে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন মাদকের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক -১ ‎হোসেনপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আক্তারুজামানের মতবিনিময় সভা যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা শিক্ষার আলো ছড়াতে প্রয়োজন পরিবার ও বিদ্যালয়ের সেতুবন্ধন পানিবন্দি অসহায় মানুষের পাশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিয়োগ বাণিজ্যের অভিযোগ ।‌ রাজারহাটে মাদ্রাসার মানববন্ধন জামালপুরে এমপি মামুনের উদ্বোধনের পরই উধাও সাড়ে ৩ কিলোমিটার সড়কের ইট
শিরোনাম

ভালুকায় অটোচোর চক্রের ৫ সদস্য আটক

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৩৫৮ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় পুলিশের অভিযানে অটো চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

থানা সূত্রে জানাযায়, বুধবার (২২/০৩/২০২৩) ইং তারিখ রাতে উপজেলার হবিরবাড়ীর ডুবালিয়াপাড়া এলাকায় সালমা আক্তারের একটি মার্কেটে সাইফুল ইসলামের গ্যারেজে চোরাই ব্যাটারী চালিত অটোরিকশা বিক্রয়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার এস আই আবুল কালাম আজাদ, এস আই নূর কাসেম ও এএসআই গোলাম মাওলাসহ সংগীয় ফোর্সের অভিযানে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে আরো ওই চক্রের দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুইটি ব্যাটারী চালিত অটো রিকশা উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত চক্রের ৫ সদস্য হলেন, উপজেলার উড়াহাটি এলাকার আব্দুর রহমানের দুই ছেলে দেলোয়ার হোসেন দেলু (৩৫), আনোয়ার হোসেন (৩০), আশকা এলাকার মৃত মালেক মিয়ার ছেলে সাদিক (২০), কোতোয়ালী থানা এলাকার সফির উদ্দীনের ছেলে বিল্লাল হোসেন (৩০) ও বিরুনিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩২)।

অভিযান পরিচালনাকারী এস.আই. আবুল কালাম আজাদ জানান, চক্রটি দীর্ঘদিন যাবত এলাকায় অটোরিকশা চুরি করে আসছিলো। কিন্তু উপযুক্ত প্রমাণ না পাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। বুধবার রাতে যখন বিশ্বস্ত সূত্রে চুরির ঘটনা ও অটোরিকশা বিক্রয়ের খবর পাই তখন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, অটো ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং এ অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST