1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
একটি হেলমেটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায় ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সে প্রীতিভোজ জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী দেবিদ্বারে ত্রাসের রাজত্ব কায়েমকারী ১১ মামলার আসামি সেই আনিস মেম্বার গ্রেপ্তার জুলাই থেকে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: স্বাস্থ্য মন্ত্রী কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদজামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১১ বছরেও শেষ হয়নি আতিয়া জাহান মৌ হত্যা মামলার বিচার
শিরোনাম
একটি হেলমেটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায় ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সে প্রীতিভোজ জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী দেবিদ্বারে ত্রাসের রাজত্ব কায়েমকারী ১১ মামলার আসামি সেই আনিস মেম্বার গ্রেপ্তার জুলাই থেকে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: স্বাস্থ্য মন্ত্রী কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদজামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন কোরবানি মুসলিম উম্মাহর জন্য এক মহিমান্বিত শিক্ষা ও আত্মত্যাগের অনুপম দৃষ্টান্ত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

হোসেনপুরে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

  • প্রকাশ কাল শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৩১১ বার পড়েছে


সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
“স্মার্ট বাংলাদেশর স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হোসেনপুর উপজেলা বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। ১৭ মার্চ শুক্রবার সকাল ৮টায় উপজেলা আওয়ামীলীগের অফিসে ও উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী পালন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে সূর্যাস্তের পর সৌন্দর্য বন্ধন সাজসজ্জা এবং আলোকসজ্জা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-আধা-সরকারি, স্বায়ত্ব-শাসিত প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটি। পরে হোসেনপুর উপজেলা পরিষদ চত্বরে ও জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,আলোচনা সভা ও শিশু শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দুপুরে দরিদ্র জনগোষ্ঠী, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন এবং মসজিদ, মন্দির, গীর্জা সহ সকল উপাসনালয়ে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।
হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ – হোসেনপুর – ১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি ও এমপি মহোদয় এর ছোট বোন সৈয়দা রাফিয়া নূর রুপা। এ সময় আরও উপস্থিত ছিলেন –
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার ভূমি নাশিতা – তুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আশরাফ হোসেন কবির, সাবেক সাধারন সম্পাদক শাহ্ মাহবুবুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা রুনু,থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তানভীর হাসান জিকো, ডাঃ উজ্জ্বল হোসেন, সিদলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কামরুজ্জামান কাঞ্চনজ, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, হোসেনপুর মডেল প্রেক্লাবের সভাপতি এস এম তারেখ নেওয়াজ, সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, আওয়ামী নেতা হাকিম তানিম ও শ্রমীক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ প্রমুখ। সাংবাদিক সহ
প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন স্বায়ত্ব-শাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST