1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
হোসেনপুর উপজেলা প্রশাসন দপ্তরে কর্মকর্তাদের খেয়াল খুশিমত অফিস চলে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত রমজানের বরকতে কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল

শাইখ সিরাজকে ‘গোল্ডেন স্টার অনার’ প্রদান করেছে ঐক্য ফাউন্ডেশন

  • প্রকাশ কাল শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৫ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী ব্যুরো মাননীয় প্রধানমন্ত্রীর কৃষি বিষয়ক ভাবনা, দর্শন ও কৃষির প্রতি ভালবাসা নিয়ে প্রথম বারের মত তথ্যবহুল, প্রধানমন্ত্রীর কৃষির প্রতি মমতা নিয়ে ‘শেখট হাসিনার ফসলি উঠোন-গণভবনে বাংলার মুখ’ গণমাধ্যমে, চ্যানেল আই এর পর্দায় চমৎকার অনুষ্ঠান দেশবাসীকে ও সারা বিশ্ববাসীকে উপহার দেবার জন্য বাংলাদেশের কৃষির প্রাণপুরুষ চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজকে ‘গোল্ডেন স্টার অনার’- প্রদান করেছে ঐক্য ফাউন্ডেশন। বৃহস্পতিবার রাতে ঢাকায় চ্যানেল আই‘ এর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের হাতে ‘গোল্ডেন স্টার অনার’ স্মারক তুলে দেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।
অনুষ্ঠানে শাহীন আকতার রেণী বলেন, প্রধানমন্ত্রীর কৃষির প্রতি মমতা নিয়ে ‘শেখ হাসিনার ফসলি উঠোন-গণভবনে বাংলার মুখ’ শীর্ষক চমৎকার অনুষ্ঠান দেশবাসীকে ও সারা বিশ্ববাসীকে উপহার দেবার জন্য চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজকে সম্মান জানাতে পেরে আমরা আনন্দিত, সম্মানিত ও গর্বিত।
তিনি আরো বলেন, আমরা ঐক্য ফাউন্ডেশন কাজ করছি এস এম ই র উন্নয়নে। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST