1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মাধ‍্যমিক শ্রেণির পরীক্ষার্থীদের প্রস্তুতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আপনার–আমার সবার জীবনে প্রভাব জিরো টলারেন্সে : সংসদ সদস্য বাবরের নির্দেশে মাঠে ওসি কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ হারানো মোবাইল উদ্ধার এবং হস্তান্তর লিবিয়ার উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার সেলের সন্ধান মদনে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত (ইউএনও) বেদবতী মিস্ত্রী প্রধানমন্ত্রীর নিকট ছেলে হত্যার বিচার চাইলেন রাসেল মল্লিকের মা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন উদ্বোধনে এমপি মাজহারুল ইসলাম
শিরোনাম
মাধ‍্যমিক শ্রেণির পরীক্ষার্থীদের প্রস্তুতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আপনার–আমার সবার জীবনে প্রভাব জিরো টলারেন্সে : সংসদ সদস্য বাবরের নির্দেশে মাঠে ওসি কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ হারানো মোবাইল উদ্ধার এবং হস্তান্তর লিবিয়ার উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার সেলের সন্ধান মদনে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত (ইউএনও) বেদবতী মিস্ত্রী প্রধানমন্ত্রীর নিকট ছেলে হত্যার বিচার চাইলেন রাসেল মল্লিকের মা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন উদ্বোধনে এমপি মাজহারুল ইসলাম

তাড়াইলে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশ কাল রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০১ বার পড়েছে

হুমায়ুন রশিদ জুয়েল কিশোরগঞ্জ প্রতিনিধি
সকল সাংবাদিকদের আস্থা জাতীয় সাংবাদিক সংস্থা এই শ্লোগান কে সামনে রেখে
গত রবিবার ১২ই ফেব্রুয়ারী ২০২৩ জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ১৯৮২ সালের এই দিনে এ দেশের বিশিষ্ট-প্রবীণ সাংবাদিক মুহম্মদ আলতাফ হোসেন এর নেতৃত্বে ঢাকার কমলাপুরে সাপ্তাহিক নবজাগরণ অফিস থেকে পথচলা শুরু। একে একে ৪২টি বছর পিছনে ফেলে এই সংস্থা রচনা করেছে এক গৌরবময় ইতিহাস। এই ইতিহাস অগ্রগতি, সমৃদ্ধি, সাফল্য আর ঐতিহ্যের ইতিহাস। একটি গঠনমুলক গণতান্ত্রিক সাংবাদিক সংগঠন হিসেবে, একটি একক ও অনন্য অনানুষ্ঠানিক সাংবাদিক শিক্ষা,গবেষণা ও কল্যাণ প্রতিষ্ঠান হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা দেশের হাজার হাজার সংবাদকর্মীর মনে জায়গা করে নিয়েছে তার স্থায়ী আসন। বর্তমানে সারা দেশে এই সংস্থার সদস্য সংখ্যা রয়েছে ১৬ হাজার। সৌদি আরব, জার্মান, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে রয়েছে এর শাখা কমিটি।

বাংলাদেশের অভ্যুদয়ের পর একটি স্বাধীন দেশের সর্বস্তরের সাংবাদিক সমাজের একক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয় জাতীয় সাংবাদিক সংস্থা। এর আগে পত্রিকা কেন্দ্রে কর্মরত সাংবাদিক এবং জেলা ও থানা সদরে কর্মরত সাংবাদিকদের কোন একক সংগঠনের অস্তিত্ব ছিলো না। তাই গত ৪২ বছরে জাতীয় সাংবাদিক সংস্থা একটি অনন্য বৈশিষ্ট্য মন্ডিত সংগঠন হিসেবে সর্ব মহলে স্বীকৃতি পেয়েছে।

জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ বছর পূর্তি উপলক্ষে রাজধানীসহ দেশের সকল জেলা-উপজেলা সদরে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জে
তাড়াইল উপজেলা ইউনিটের পক্ষ থেকে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায়
জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা ইউনিটের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ জুয়েল এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম পলাশ সাধারণ সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা কমিটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ আব্দুল্লাহ ইবনে শাহজাহান সহ-সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা কমিটি, দেলোয়ার হোসেন সহ-সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা কমিটি, গিয়াস উদ্দিন লাকি সাধারণ সম্পাদক তাড়াইল উপজেলা আওয়ামিলীগ, ইকবাল হোসেন তারিক চেয়ারম্যান রাউতি ইউনিয়ন পরিষদ (এস আই), হুমায়ুন কবির সেকেন্ড অফিসার তাড়াইল থানা, মতিউর রহমান সিনিয়র শিক্ষক জাওয়ার উচ্চ বিদ্যালয়,জহিরুল ইসলাম জীবন প্রভাষক করিমগঞ্জ সরকারি কলেজ, বিশেষ শ্রেণির ঠিকাদার ও জাওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরীফুল ইসলাম

মিজানুর রহমান সিনিয়র সহ-সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা ইউনিট, মোঃ আবু কালাম সহ-সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা ইউনিট, সহ সাংবাদিক বৃন্দ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST