1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন পিডিবিতে ভূতুড়ে রিডিং ও ট্যারিফ জালিয়াতি: অনুসন্ধানে ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ২ সন্তানকে আঁকড়ে বেঁচে থাকার যুদ্ধ পারভীনের লিবিয়া থেকে ১৬৮ জনকে দেশে পেরন কুলিয়ারচরে গ্রেফতারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭ রাস্তা বনায়ন কর্মসূচির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বেপরোয়া গাড়িচালকদের হর্নে অতিষ্ঠ তাড়াইলবাসী কুড়িগ্রাম বিসিআইসি বাফার গুদাম পরিদর্শন
শিরোনাম

ভৈরবে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা আ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৪১০ বার পড়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা আ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । আজ বুধবার সকালে শহীদ আইভি রহমান ষ্টেডিয়াম মাঠে এ খেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সভাপতি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ । এ সময় তিনি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা শুরু করেছেন । এটি একটি ভালো উদ্যোগ । এটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে ।

এছাড়া তিনি খেলোয়াড়দের উদ্দ্যেশ্যে বলেন,সুন্দর ও সুশৃঙ্খলভাবে খেলতে হবে । খেলায় উচ্ছৃঙ্খলা করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে ।

এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবাইদ আলী প্রমূখ । বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দৌড় ,লং জাম্প,হাই জাম্পসহ বিভিন্ন খেলায় ২৬টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয় । খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST