1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ নবান্নের সোনালি উৎসব, কৃষকের ঘরে কতটুকু হাসি? নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের উদ্বোধন মিঠামইন ইউএনও উদ্যোগে বিদ্যালয়ে ক্যান্টিন চালু, সবুজ ক্যাম্পাস গড়তে বৃক্ষরোপণ ইটনায় জামায়াত নেতার বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ কিশোরগঞ্জ -৩ আসনে এমপি প্রার্থী সারোয়ার হোসেন লিটন ময়মনসিংহে ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত শিক্ষার্থীর কণ্ঠস্বর, শিক্ষার ভবিষ্যৎ
শিরোনাম
দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ নবান্নের সোনালি উৎসব, কৃষকের ঘরে কতটুকু হাসি? নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের উদ্বোধন মিঠামইন ইউএনও উদ্যোগে বিদ্যালয়ে ক্যান্টিন চালু, সবুজ ক্যাম্পাস গড়তে বৃক্ষরোপণ ইটনায় জামায়াত নেতার বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ৩১০ কৃষকদের মাঝেবীজ ও রাসায়নিক সার বিতরণ কিশোরগঞ্জ -৩ আসনে এমপি প্রার্থী সারোয়ার হোসেন লিটন

তাড়াইলে ইসলাহী ইজতিমা শুরু আগামী ৩ ফেব্রুয়ারী

  • প্রকাশ কাল বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৫৩১ বার পড়েছে

জুবায়ের আহমাদ জুয়েল

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বেলংকা-ইছাপশর গ্রামে প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলাহী ইজতিমা।

জানাযায়, আগামী ৩, ৪, ও ৫ ফেব্রুয়ারী’২৩ শুক্র, শনি, ও রবিবার ৩দিন ব্যাপি অনুষ্ঠিত হবে এই কার্যক্রম। শুক্রবার বাদ জুম’আ কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হবে ইসলাহী ইজতেমা ।

এই বিষয়ে জানতে চাইলে, মোহাম্মাদিয়া দারুসসালাম মাদ্রসার শিক্ষক মুফতি ইব্রাহিম বিন শফিক ‍বলেন, ইজতিমাকে কেন্দ্র করে ৯ জানুয়ারী’২৩ রবিবার, জামিয়াতুল ইসলাহ আল-মাদানিয়া মাদ্রাসায় আলেম-উলামাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সবকিছু ঠিক থাকলে এবারের ইজতিমায় ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে আল্লামা সাইয়্যেদ মাহমূদ মাদানী দা.বা.। ইংল্যান্ড থেকে আল-খায়ের ফাউন্ডেশন ও ইকরা টেলিভিশনের চেয়ারম্যান মাওলানা ইমাম ক্বাশিম রশিদ আহমাদ সহ বিশ্ববরেণ্য ইসলামিক স্কলারগণ আত্বশুদ্ধিমূলক বক্তব্য প্রদান করবেন।

তাড়াইল-সাচাইল দারুল হুদা ক্বাসেমুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফয়েজ উদ্দীন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। এসময় উপস্থিত ছিলেন- জামিয়া ইকরা বাংলাদেশের মুহাদ্দিস, মাও. ছদর উদ্দীন মাকনুন। জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়ার মুহতামিম, মাওলানা সাঈদ নিজামী। জাওয়ার ইমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষক, মাও. আইনুল ইসলাম। জামিয়াতুল ইসলাহ আল-মাদানীয়া মাদ্রাসার শায়খুল হাদিস মুফতি মুসলেহ উদ্দীন কাসেমী। দারুল হুদা কাসেমুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস, মাওলানা সাইদুর রহমান। মাদ্রাসাতুল আতহার দামিহা বাজারের মুহতামিম, মাওলানা জুবায়ের আহমদ। গজরিয়া আতহারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসার মুহতামীম, মাওলানা এনামুল হক (বড় হুজুর)। মুজাফরপুর লুৎফিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম, মাওলানা বুরহান উদ্দিন। আছিয় খাতুন মহিলা মাদ্রাসার মুহতামিম, মাওলানা আব্দুল্লাহ। উম্মে সলমা রা. কওমী মহিলা মাদ্রাসার মুহতামিম, মুফতী আব্দুল গণী। মারকাযুল কোরআন মাদ্রাসার মুহতামিম, হাফেজ আব্দুল মতিন। মাওলানা মোবারক হুসাইন। মাওলানা আব্দুল হাকিম। হাফেজ মুহাম্মাদ আবু হানিফ। প্রমুখ

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST