1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিক আরজু আকন্দসহ ৮ জনের নামে ষড়যন্ত্রমূলক মামলা বাতিলের দাবিতে মানববন্ধন সরিষাবাড়ীতে সরকারি নিয়মে সুষ্ঠুভাবে চলছে বাউসী হাট প্রাণীদের প্রতি নির্মমতাঃআইন কি বলে নানা সমস্যায় জর্জরিত তাড়াইল ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে | চিকিৎসা সেবা ব্যাহত দুর্নীতির আখড়া ময়মনসিংহ সিটি করপোরেশন স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকার লুটপাটের অভিযোগ ময়মনসিংহে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত মধুপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে কোমড়ের হাড় ভেঙ্গে অজ্ঞান করে রাস্তায় ফেলে আসলো স্বামী, কামড়ালো কুকুর কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে বহির্বিভাগে সেবা নিতে রোগীদের ভোগান্তি চরমে ভৈরব পিডিবির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অবৈধ অর্থ বাণিজ্যের অভিযোগ
শিরোনাম
সাংবাদিক আরজু আকন্দসহ ৮ জনের নামে ষড়যন্ত্রমূলক মামলা বাতিলের দাবিতে মানববন্ধন সরিষাবাড়ীতে সরকারি নিয়মে সুষ্ঠুভাবে চলছে বাউসী হাট প্রাণীদের প্রতি নির্মমতাঃআইন কি বলে ময়মনসিংহ সাহিত্য সংসদের ৩বছরের জন্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা নানা সমস্যায় জর্জরিত তাড়াইল ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে | চিকিৎসা সেবা ব্যাহত দুর্নীতির আখড়া ময়মনসিংহ সিটি করপোরেশন স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকার লুটপাটের অভিযোগ ময়মনসিংহে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত মধুপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে কোমড়ের হাড় ভেঙ্গে অজ্ঞান করে রাস্তায় ফেলে আসলো স্বামী, কামড়ালো কুকুর হোসেনপুরে খালেদা জিয়ার সুস্থতা কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ

হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা

  • প্রকাশ কাল রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ২৩৫ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী
জেলা প্রতিনিধি
রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার (৭ জানুয়ারি) রাজশাহীতে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রাজশাহীতে এক দিনের ব্যাবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ১ দশমিক ৪ ডিগ্রি। এদিকে হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েছে। বাতাসের গতি ঘণ্টায় ৬ নটিক্যাল মাইল। বাতাসে গতি কম থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা কম থাকায় বেশি শীত অনুভূত হচ্ছে। এই তীব্র শীতে বাধাগ্রস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। শীত বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষেরা। 
রিক্সা চালক নূর ইসলাম ঢাকা পোস্টকে বলেন, শীতে শরীরের মধ্যে কাপুনি ধরে যাচ্ছে। গ্যাঞ্জি, সোয়েটার, জ্যাকেট পড়েছি। সঙ্গে চাদরও আছে তারপরেও ঠাণ্ডা লাগছে। শীতে সড়কে মানুষ কম। তাই আয়-উপার্জন কমে গেছে। শীতের মধ্যে মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকছি কিন্তু যাত্রী নেই।

দিনমজুর মানিক আলী ঢাকা পোস্টকে জানায়, আমরা রাজমিস্ত্রির সাটারিং এর কাজ করি। শীতের মধ্যে তুলনামূলক কাম-কাজ কম হচ্ছে। তার মধ্যে ঠাণ্ডা লাগার করণে অসুস্থ ছিলাম। তিন থেকে চারদিন কাজে বের হইনি। আজ কাজে গিয়ে চলে আসলাম। অনেক বাতাসের কারণে ছাদের ওপরে টেকা যাচ্ছে না। 
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রাজিব খান ঢাকা পোস্টকে বলেন, শনিবার সকাল ৬টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি। এর আগের দিন শুক্রবার এ এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। 
তিনি আরও বলেন, রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। আকাশে হালকা মেঘ রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মেঘ কেটে গেলে তাপমাত্রা আরও কমতে পারে। এছাড়া আবহাওয়ার গতিবিধিতে ধারণা করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা কমবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST