1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭ রাস্তা বনায়ন কর্মসূচির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বেপরোয়া গাড়িচালকদের হর্নে অতিষ্ঠ তাড়াইলবাসী কুড়িগ্রাম বিসিআইসি বাফার গুদাম পরিদর্শন বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত সহকারী শিক্ষক রফিক আহম্মদ সোবহানী ৯/১১: টুইন টাওয়ার ভেঙেছিল, বিশ্ব অর্থনীতির নির্ভরতাও বদলে দিয়েছিল পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আ.লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ কামালের ডেপুটেশন ঘিরে প্রশ্ন কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত
শিরোনাম

পাকুন্দিয়া বিয়ের তিন দিন পর সড়ক দুর্ঘটনায় কিরণের মৃত্যু

  • প্রকাশ কাল শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৬১৪ বার পড়েছে

আবু- হানিফ পাকুন্দিয়া : পাকুন্দিয়া উপজেলার পৌর সভায় ৯নং ওয়াডের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিরণ মিয়া (২৮) নামের এক প্রবাসীর। মাত্র তিনদিন আগেই তিনি বিয়ে করেছেন।
আজ শুক্রবার জুমআর নামাজের পর সৈয়দগাঁও আদু পাগলার মাজার-সংলগ্ন মাঠে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার (২৪নভেম্বর) সকাল ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাত ৯টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত কিরণ মিয়া পৌর এলাকার সৈয়দগাঁও গ্রামের ফরিদ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দুবাই থাকতেন চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিরণ মিয়া প্রায় ১২ বছর আগে দুবাই যান। পরে গত ২০ নভেম্বর পাঁচ মাসের ছুটি নিয়ে দেশে ফেরেন। কয়েক দিন আগে তিনি বিয়ে করেন। বিয়ের তিন দিন পর গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মোটরসাইকেল যোগে মঠখোলা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পাকুন্দিয়া-মঠখোলা সড়কের সৈয়দগাঁও জামে মসজিদ এলাকা-সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতে কিরণ মিয়া ছিটকে পড়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খান। এতে তিনি মাথায় ও অণ্ডকোষে গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়ময়নসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে রাত ৯টার দিকে মারা যান কিরন মিয়া।
পাকুন্দিয়া পৌরসভা বতমান ৯নং ওয়াডে কমিশনার মোস্তফা কামাল বলেন, ‘মর্মান্তিক এ ঘটনায় আমরা শোকাহত। সে দীর্ঘদিন প্রবাসে ছিল। দেশে এসে বিয়েও করে। এর তিন দিনের মাথায় এমন ঘটনায় আমরা সবাই বাকরুদ্ধ। পরিবার গভীর শোকাহত।’

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST