1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে যৌথ বাহিনীর হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার প্রান্তসীমায়…বরকতময় ক্ষমার মাস তাড়াইলে মেধাবী শিক্ষার্থী জিলফা আক্তার ইন্নি প্রথম মৃত্যু বার্ষিকী পালিত লাখাইয়ের হাওরে পাখির কান্নার রোল: মরণফাঁদে শেষ হচ্ছে পরিযায়ী পাখির জীবন কুলিয়ারচর বিএনপির সভাপতি সাবেক মেয়র নূরুল মিল্লাত আর নেই শবে মেরাজের গুরুত্ব বাজিতপুরের বিএনপির বিদ্রোহী প্রার্থী ইকবালের আয় কম, ঋণ আকাশছোঁয়া কিশোরগঞ্জে প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা, প্রশ্নবিদ্ধ নির্বাচন পরিবেশ পুলিশ পরিচয়ে গভীর রাতে যুবদল নেতার বাড়িতে হানা, তছনছ ও নগদ অর্থ লুটের অভিযোগ আটক নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকে কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ
শিরোনাম

নরসিংদীতে দুই যাত্রিবাহী বাস এবং পিকআপের সংঘর্ষ: নিহত ২ ,আহত ১০

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২১৩ বার পড়েছে

আলমগীর পাঠান, প্রতিনিধি নরসিংদীঃ
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় দুই যাত্রিবাহী বাস এবং পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১০ জন। মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে উপজেলার নীলকুঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে ,তারা দুজনেই ব্রাহ্মনবাড়িয়ার বাসিন্দা।

হাইওয়ে পুলিশ জানায় , ভোরে রায়পুরার নীলকুঠি এলাকায় একটি বিআরটিসি বাস চাকা পাঞ্চার হয়ে সড়কের পাশে দাড়িয়ে ছিলো ।এমন সময় ,কিশোরগঞ্জের ভৈরব মুখী একটি যাত্রিবাহী বাস বিআরটিসিকে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। ঠিক একই সময় ব্রাহ্মনবাড়িয়া থেকে ছেড়ে আসা নরসিংদীর ইটাখোলা গামী একটি মাছভর্তি একটি পিকআপ বাস দুটোকে ধাক্কা দেয়। একইসাথে দুই বাস এবং ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হয় এবং আহত হয় আরও ১০ জন।

খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোজাম্মেল হক জানান , নিহতদের মরদেহ এখনও ভৈরব হাইওয়ে থানায় আছে।পরিচয় শনাক্ত এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST