1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইটের শহরে নিঃশ্বাস নিতে কষ্ট হয় কেন? কটিয়াদীতে বিএনপির বিক্ষোভ মিছিল, ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন জামালপুর জেলা শাখার নতুন কমিটি অনুমোদন কুড়িগ্রামে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত নিকলীতে ডিসি সোহানা নাসরিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর থানার ভিতর থেকেই গাড়ী চুরি,ওসির দায়সারা ভূমিকা ১৩১ কোটি টাকার তহবিল, তবুও উন্নয়ন থমকে! পাগলা মসজিদে স্থায়ী কমিটির দাবিতে সোচ্চার মুসল্লিরা কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ নগরজীবনে একাকিত্ব: ভিড়ের শহরে একা মানুষ কটিয়াদীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শিরোনাম

টাকা আত্মাসাৎ ও দুর্নীতির মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

  • প্রকাশ কাল বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩৮০ বার পড়েছে

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

এলজিএসপির ৩২ লাখ টাকা আত্মাসাৎ ও দুর্নীতির মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (০২ নভেম্বর ) সকালে জেলার শাহজাদপুর উপজেলার জালালপুর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ দুর্নীতির মামলায় আইনজীবীর মাধ্যমে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিন শুনানি শেষে বিচারক ফজলে খোদা মো. নাজির তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

এর আগে, ইউনিয়ন পরিষদের টাকা তছরুপের ঘটনায় জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুলতান মাহমুদ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের (৪, ৫, ৬ নং ওয়ার্ড) সদস্য সালেহা বেগমকে গত ১৭ জানুয়ারি সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

আদালত সূত্রে জানা যায়, এলজিএসপি ৩২ লাখ টাকা আত্মাসাতের অভিযোগে দায়ের করা মামলা তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ, সংরক্ষিত ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সাহেলা বেগম ও সাবেক সচিব জিয়াউর করিমের বিরুদ্ধে গত ৫ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এই মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ। জামিন শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুলতান মাহমুদ এর আগেও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। পরপর দুইবার তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST