ফারজানা আক্তার, কুলিয়ারচর( কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৬ নভেম্বর শুক্রবারে থানার ভিতর থেকে এক অটোগাড়ী চুরি হয়েছে বলে অভিযোগ করেন আসাদ মিয়া (৪১)।আসাদ মিয়া উপজেলার রামদী ইউনিয়নের ছেনু মিয়ার ছেলে।
চুরির ৫ দিন পেরিয়ে গেলেও কোন ভূমিকা নেই থানা পুলিশের। থানার ওসি দায়সার কথা বার্তা বলছেন । অভিযোগ সূত্রে জানা গেছে চুরি হয়ে যাওয়ার ভয়ে আসাদ মিয়া শুক্রবার দুপুর ০১.৩০ মিনিটে থানার ভিতরে ওসি তদন্ত অফিসের দেয়াল ঘেষে সিসি ক্যামেরার নিয়ে তার অটো গাড়ীটি রেখে থানা মসজিদে জুম্মা নামাজ পড়তে যান।নামাজ সেরে ০১.৪৫ মিনিটে বের হয়ে দেখেন অটো গাড়ীটি চুরি হয়েছে। আজ ১০ নভেমম্বর ৫ দিন পেরিয়ে গেলেও ওসি মোজাম্মেল হক দায়সারা কথা বার্তা বলে যাচ্ছেন।আসাদ মিয়া জানান, আমি সমিতি থেকে ঋন করে ক্রয় করা উপার্জনের একমাত্র অবলম্বন এই গাড়ীটি চুরির ভয়ে নিরাপত্তার জন্য থানার ভিতরে সিসি ক্যামেরার নিচে রেখে নামাজে গিয়েছিলাম।থানার ভিতরেও যদি নিরাপত্তা না থাকে তবে আমাদের নিরাপত্তা আর কোথায় হবে ? এখন পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে।
অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন,চুর সনাক্ত করার চেষ্টা করতেছি।এ বিষয়ে আর কোন বক্তব্য নাই আমার ।তবে সিসি ক্যামেরার ফুটেজ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
অপরদিকে থানার ভিতর থেকে কিভাবে চুরি হয়, পুলিশ কি করে,থানার ভিতর থেকে চুরি হয়েছে বলে ওসি সাহেব বিষয়টি এড়িয়ে যেতে চাইছেন, তিনি থানার ভিতরটাই নিরাপদ রাখতে পারেন না,তবে জনগণকে কি করে নিরাপত্তা দিবেন এমন সব প্রশ্ন তুলে তীব্র সমালোচনা করেছেন স্থানীয়রা।