1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নেত্রকোণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন মানববন্ধনের পর বিক্ষোভ: চিলমারীতে বালু সিন্ডিকেটের তিন টোলঘর ভাঙল এলাকাবাসী মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত কিশোরগঞ্জে গভীর রাতে হাত-পা বেঁধে প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, ব্যবসায়িক সহযোগী আটক পশ্চিম মাথিয়ায় ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা মিঠামইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ২ দফা অভিযোগেও প্রশাসন নীরব সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ একটি হেলমেটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায়
শিরোনাম

সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র বুক সেলফ-হালিশহরে

  • প্রকাশ কাল বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৮৬ বার পড়েছে

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।

হালিশহর কে ব্লকে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে ‘র বুক সেলফ হস্তান্তর দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় শতাধিক সেলুনে ইতোমধ্যে সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র উদ্যোগে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন সুসজ্জিত বুক সেলফ।আর সেসব বইয়ের সেলফে স্থান পেয়েছে দুইবাংলার প্রখ্যাত লেখকদের জনপ্রিয় বই।

গতকাল (২৫ অক্টোবর)চট্টগ্রামের হালিশহর কে ব্লক এলাকার দ্যা গ্লুমার সেলুনে সংগঠনের প্রতিষ্ঠাতা,কবিতা ঘরের পরিচালক কবি গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় ও সন্দ্বীপ স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে কার্যক্রমের উদ্বোধন করেন টিভি ও চলচ্চিত্র অভিনেতা সাজ্জাদ ভূঁইয়া ।

মূলত সেলুনে আসা সেবাগ্রহীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে কবি গোলাম মাওলা জসিমের সম্পূর্ণ নিজ অর্থায়নে এই ব্যতিক্রমী উদ্যোগ। এসময় তিনিসহ আগত অতিথিরা সেুলনের স্বত্তাধিকারীর কাছে সেলফ হস্তান্তর করেন।

এ সময় উদ্বোধক সাজ্জাদ ভূঁইয়া বলেন,বর্তমানে আমাদের মাঝে বই বিমুখতা দেখা যায়। বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র সেলুনে সেলুনে এমন ব্যতিক্রমী উদ্যোগ আসলে- ই ব্যতিক্রম। এর ফলে সেলুনে আগত সেবাগ্রহীদের বই পড়ায় আগ্রহ তৈরি হবে,যা আলোকিত মানুষ গড়তে অকপটে প্রশংসনীয় কার্যক্রম।

সেলফ হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন সন্দ্বীপ স্টুডেন্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন আহবায়ক ইকবাল ইবনে মালেক,সাবেক সাধারণ সম্পাদক এস এম কামরুল হাসান,বর্তমান সভাপতি আতিকুর রহমান তুহিন,সাধারণ সম্পাদক সাঈদ আফ্রিদি শিশির, সহ সভাপতি মহিউদ্দিন সৌরভ,টিভি ও মঞ্চ অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশ প্রমুখ।

উল্লেখ্য, অবসরে বই পড়ুন’- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র উদ্যোক্তা কবি গোলাম মাওলা জসিমের নিজ এলাকা নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ ব্যতিক্রমী কার্যক্রম শুরু হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST