1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে ধস পাকুন্দিয়া সাংবাদিকের মেয়ে এসএসসিতে জিপিএ- ৫ গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য
শিরোনাম

কুলিয়ারচরে গলাকাটা লাশ উদ্ধার

  • প্রকাশ কাল শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৭০৯ বার পড়েছে

ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা বাগমারা বন্দের ফাঁকা জায়গা রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার করেন থানা পুলিশ।

স্থানীয়রা জানান, ১৩ অক্টোবর রাত আনুমানিক ৯ ঘটিকার সময় এ হত্যা কান্ডের ঘটনা ঘটতে পারে। রাতে এক বিভাটেক চালক গলাকাটা অবস্থায় রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় আরব আলী চক বাজারে এসে লোকজনকে জানালে লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পেয়ে কুলিয়ারচর থানা পুলিশকে খবর দেয়। পরে রাত ৩ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তবে আজ ১৪ অক্টোবর শুক্রবার দুপুর পর্যন্ত লাশের কোন পরিচয় জানা যায়নি। লাশের গলাকাটা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরনে ছিলো হলুদ রঙ্গের গেঞ্জি ও জিন্স প্যান্ট। বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর।
এ দিকে গতকাল রাতে অজ্ঞাত লাশ পাওয়ার পর আজ শুক্রবার সকালে ফরিদপুর ইউনিয়নের নলবাইদ পূর্বপাড়া মুক্তারের বাড়ির পাশে একটি অটো রিক্সা পাওয়া গেছে। লাশের সাথে রিক্সার সম্পৃক্ততা থাকতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশের সুরত হাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এখনো লাশের পরিচয় পাওয়া যায় নি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST