1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য ব্র্যাকের উদ্যোগে এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ব্র্যান্ড ম্যানেজমেন্ট এন্ড কমিউনিকেশন ডিভিশনের মিটিং তাড়াইলে পুলিশের অভিযানে ২৭ মামলার আসামিসহ গ্রেফতার-৪ লিবিয়ার ভুমধ্যসাগর উপকূলে ১৫ অভিবাসীর মরদেহ উদ্ধার মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্ট নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বাজিতপুরে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ খালি চেয়ারটার নাম বাবা এই সরকার জনগণের সরকার, বিনা ভোটের সরকার নয়— এমপি জালাল উদ্দিন মসজিদে দানের টাকায় জাল নোট, সাংবাদিক পরিচয়ে ধামাচাপার চেষ্টা; আটক ১,
শিরোনাম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মসিকের মতবিনিময় সভা

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৯ বার পড়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর ২০২২) তারিখ বিকেল ০৪ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর উদ্যোগে শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে ময়মনসিংহ জেলা ও মহানগরের পূজা উদযাপন সংক্রান্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং পূজা মন্ডপের আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আসন্ন দুর্গা পূজা সুষ্ঠু উদযাপনের লক্ষ্যে সভার সভাপতি মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিলো বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ চেতনার বাস্তবায়ন ঘটেছে। প্রত্যেক ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারছেন। মেয়র আরও বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও উৎসবমূখর উদযাপনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন সবসময়ের মত এ বছরও পাশে থাকবে। মতবিনিময় সভায় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ আলী ডন, প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, ভারপ্রাপ্ত সচিব অন্নপূর্ণা দেবনাথ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডঃ বিকাশ চন্দ্র রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডঃ রাখাল চন্দ্র সরকার, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. প্রশান্ত দাস চন্দন, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শংকর সাহা, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ সুজিত বর্মণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST