1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল হোসেনপুরে টিসিবি ডিলার নিয়োগের অনিয়মের অভিযোগ: পুনঃতদন্তের দাবি
শিরোনাম
কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে আড়াই শতাধিক শিক্ষার্থী, ইউপি কার্যালয়ে চলছে পাঠদান লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল

স্কুলে যাওয়ার পথে সেই নিখোঁজ ৪ ছাত্রী ৩ দিন পর উদ্ধার

  • প্রকাশ কাল শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৪৮১ বার পড়েছে
News
অনলাইন ডেস্ক :-


রাজশাহী মহানগরীতে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় চার স্কুলছাত্রী।এই চারজনকে বৃহস্পতিবার রাতে ঢাকার সাভার থেকে উদ্ধার করে পুলিশ।স্কুলছাত্রীদের ফুঁসলিয়ে ঢাকায় নেয়ার অভিযোগে নগরীর বুলনপুর এলাকার চাঁদনী নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।উদ্ধারের পর শুক্রবার সকালে তাদের প্রথমে রাজপাড়া থানায় আনা হয়।পরে স্কুলছাত্রীদের আরএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।
নিখোঁজ চার শিক্ষার্থীর মধ্যে একজন পঞ্চম,দু’জন সপ্তম ও একজন অষ্টম শ্রেণির ছাত্রী।স্কুলছাত্রীদের সবার বাড়ি নগরীর টুলটুলিপাড়ায়।তারা নগরীর মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
আরএমপির রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান,গত ২৬শে জুলাই চার শিক্ষার্থী বাড়ি থেকে বের হয়ে যায়।পরে তারা আর বাড়িতে ফিরে আসেনি।শিক্ষার্থীরা বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন।না পেয়ে ওই রাতেই ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।এক ছাত্রীর অভিভাবক বৃহস্পতিবার দুপুরে থানায় একটি অপহরণ মামলা করেন।তিন দিন ধরে চলা অভিযানের শেষ দিনে বৃহস্পতিবার রাতে ঢাকার সাভারের একটি বাড়ি থেকে চার স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।রাজশাহী মহানগর পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়,চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে চার শিক্ষার্থীকে ঢাকায় আনা হয়।আর শুক্রবার দিনের মধ্যে আদালতের আদেশক্রমে উদ্ধার স্কুলছাত্রীদের তাদের অভিভাবকের কাছে তুলে দেয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST