1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিক আরজু আকন্দসহ ৮ জনের নামে ষড়যন্ত্রমূলক মামলা বাতিলের দাবিতে মানববন্ধন সরিষাবাড়ীতে সরকারি নিয়মে সুষ্ঠুভাবে চলছে বাউসী হাট প্রাণীদের প্রতি নির্মমতাঃআইন কি বলে নানা সমস্যায় জর্জরিত তাড়াইল ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে | চিকিৎসা সেবা ব্যাহত দুর্নীতির আখড়া ময়মনসিংহ সিটি করপোরেশন স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকার লুটপাটের অভিযোগ ময়মনসিংহে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত মধুপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে কোমড়ের হাড় ভেঙ্গে অজ্ঞান করে রাস্তায় ফেলে আসলো স্বামী, কামড়ালো কুকুর কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে বহির্বিভাগে সেবা নিতে রোগীদের ভোগান্তি চরমে ভৈরব পিডিবির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অবৈধ অর্থ বাণিজ্যের অভিযোগ
শিরোনাম
সাংবাদিক আরজু আকন্দসহ ৮ জনের নামে ষড়যন্ত্রমূলক মামলা বাতিলের দাবিতে মানববন্ধন সরিষাবাড়ীতে সরকারি নিয়মে সুষ্ঠুভাবে চলছে বাউসী হাট প্রাণীদের প্রতি নির্মমতাঃআইন কি বলে ময়মনসিংহ সাহিত্য সংসদের ৩বছরের জন্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা নানা সমস্যায় জর্জরিত তাড়াইল ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে | চিকিৎসা সেবা ব্যাহত দুর্নীতির আখড়া ময়মনসিংহ সিটি করপোরেশন স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকার লুটপাটের অভিযোগ ময়মনসিংহে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত মধুপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে কোমড়ের হাড় ভেঙ্গে অজ্ঞান করে রাস্তায় ফেলে আসলো স্বামী, কামড়ালো কুকুর হোসেনপুরে খালেদা জিয়ার সুস্থতা কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ

৮৬ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বন্যায়:দুর্যোগ প্রতিমন্ত্রী

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৪১৩ বার পড়েছে
News
অনলাইন ডেস্ক :-


এ বছর বন্যায় সারাদেশে আনুমানিক ৮৬হাজার ৮১১কোটি ৬৫লাখ ৫৯হাজার ৮৭২টাকার সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.মো:এনামুর রহমান। 

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাম্প্রতিক বন্যা,ক্ষয়ক্ষতিবিষয়ক পর্যালোচনা ও করণীয় নির্ধারণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।এ সময় মন্ত্রণালয়ের সচিব মো:কামরুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন,বন্যায় ক্ষতিগ্রস্ত ফসলের সম্পূর্ণ আনুমানিক আর্থিক মূল্য ১হাজার ২৫৮কোটি ৫৩লাখ ৯১হাজার ১১২ টাকা এবং ক্ষতিগ্রস্ত ফসলের(আংশিক)আনুমানিক আর্থিক মূল্য ৫৫হাজার ৯৫৭কোটি ২১লাখ ২০হাজার ৫০৮টাকা। ৩৬৪কোটি ৮৪লাখ ৫০হাজার ৪৩টাকা(সম্পূর্ণ)এবং ১হাজার ৩৫৫কোটি ৩লাখ ১০হাজার ৫৫৫টাকার(আংশিক)ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন,এভাবে ব্রিজ/কালভার্ট পাকা সড়ক,ইট-নির্মিত সড়ক,কাঁচা সড়ক,প্রাথমিক বিদ্যালয়,উচ্চ বিদ্যালয়, কলেজ,মাদ্রাসা,কমিউনিটি স্কুল,মসজিদ,মাদরাসা,মন্দির এবং বাঁধের সম্পূর্ণ ও আংশিক মিলিয়ে বন্যায় সারা দেশে আনুমানিক সর্বমোট ৮৬হাজার ৮১১কোটি ৬৫লাখ ৫৯হাজার ৮৭২টাকার ক্ষতি হয়েছে।

বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে বিতরণের লক্ষ্যে ১এপ্রিল থেকে ২১ জুলাই পর্যন্ত ৭হাজার ২০টন চাল,৯কোটি ৪৪লাখ নগদ টাকা,১লাখ ৪০হাজার ১৩২প্যাকেট/বস্তা শুকনো ও অন্যান্য খাবার,শিশুখাদ্য কেনার জন্য জন্য ৪০লাখ টাকা,গো-খাদ্য কেনার জন্য ৪০লাখ,গৃহ মঞ্জুরি বাবদ ২কোটি ৬১ লাখ টাকা এবং ৮হাজার ৭০০বান্ডেল ঢেউটিন বরাদ্দ দিয়েছে সরকার :-বলেন প্রতিমন্ত্রী।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST