1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন কিশোরগঞ্জ-২ আসনে ধানের শীষের জালাল উদ্দিন বেসরকারিভাবে বিজয়ী জনগণের ভালোবাসায় এমপি হলেন  শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্ব গণমাধ্যমে বিএনপি ও তারেক, বাংলাদেশে নতুন রাজনৈতিক ইতিহাস মুক্তিযুদ্ধের পক্ষে ফজলুর রহমানের বিশাল জয় হোসেনপুরে মসজিদে মসজিদে বিএনপির দোয়া কর্মসূচি পালন নান্দাইল-৯ আসনে’র নব-নির্বাচিত ধানের শীষ ইয়াসের খান চৌধুরী রাজাহাটে ৫৬৩ টি ভোট কেন্দ্রে উৎসবমুখর ভাবে ভোটগ্রহণ মযমনসিংহে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জেলা প্রশাসকের

ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে পীরগাছায় ঘর পাচ্ছেন ১১০ জন

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৩৩৪ বার পড়েছে
News
প্রকাশক:মোঃমোশারফ হোসেন তোকদার :-


রংপুরের পীরগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ঘর পাচ্ছেন ১১০জন ভূমি ও গৃহহীন পরিবার।আজ বুধবার সকালে এক প্রেস বিফ্রিংয়ে এ কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন।

উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতের চরে ৭০জন এবং অন্নদানগর ইউনিয়নে ৪০জন ভূমি ও গৃহহীন পরিবার এই ঘর পাবেন।আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকতার পর পীরগাছা উপজেলা পরিষদ হররুমে ঘরের চাবি ও কাগজপত্র তুলে দিবেন অতিথিবৃন্দ।
বুধবার সকালে এক প্রেস বিফ্রিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন বলেন,তাম্বুলপুর ইউনিয়নের রহমতের চরে খাস জমিতে প্রতি ঘরের জন্য ২লাখ ১৭হাজার টাকা ব্যয়ে ৭০টি ঘর এবং অন্নদানগর ইউনিয়নে প্রতি ঘরে জন্য ২লাখ ৫৯ হাজার ৫শ টাকা ব্যয়ে ৪০টি ঘর নির্মাণ করা হয়েছে।ইতিমধ্যে ভূমি ও গৃহহীন পরিবারের তালিকা করা হয়েছে।আগামীকাল ঘরের চাবি ও কাগজপত্র হস্তান্তর করা হবে।এসময় উপজেলা সহকারি কমিশনার(ভূমি)মুছা নাসের চৌধুরী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ,উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম ও পীরগাছা ও কান্দি ইউনিয়নের প্রেসক্লাবের সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।


জাতীয় সংগীত :-

জরুরি হটলাইন :-

 জরুরি হটলাইন

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST