1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল হোসেনপুরে টিসিবি ডিলার নিয়োগের অনিয়মের অভিযোগ: পুনঃতদন্তের দাবি ওয়ার্ড আওয়ামী লীগের সাঃ সম্পাদক কে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে শোকজ বিএনপি নেতা
শিরোনাম
জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে আড়াই শতাধিক শিক্ষার্থী, ইউপি কার্যালয়ে চলছে পাঠদান লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল হোসেনপুরে টিসিবি ডিলার নিয়োগের অনিয়মের অভিযোগ: পুনঃতদন্তের দাবি

সোনালী আঁশে সোনার দেশ উন্নত পাট চাষে দিনব্যাপী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৫৫৮ বার পড়েছে
News
মোঃ রফিকুল ইসলাম লাভলু (রংপুর) প্রতিনিধিঃ-


সোনালী আঁশে সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ এ স্লোগানে রংপুরের পীরগাছায় “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও বীজ উৎপাদন বিষয়ে পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অধীনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন।এসময় প্রযুক্তি নির্ভর পাট চাষ, পচন ও পাট বিষয়ে বক্তব্য দেন, রংপুর বিভাগীয় ধান, গম ও পাট বীজ উৎপাদন প্রকল্পের উপ-পরিচালক ও মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম, রংপুর পাট অধিদপ্তরের সহকারি পরিচালক কৃষিবিদ সোলায়মান আলী, পীরগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুজ্জামান, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম মাহবুব আলম বিশ্বাস, উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা পরিতোষ রায়, রংপুর সদর সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।প্রশিক্ষণে ১৫০ জন পাটচাষী অংশ গ্রহণ করেন। দিনব্যাপী প্রশিক্ষণে পাটচাষ, পাটের ব্যবহার, পাটের তৈরি বিভিন্ন পণ্য ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাট ও পাটবীজ উৎপাদন, পাট কর্তন, পচন, সংরক্ষণ ও বাজার জাত করণে বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও প্রশিক্ষকরা জানান, পাট এখন ২৮০টি দেশে রপ্তানি হচ্ছে। পাট পাতা দিয়ে চা তৈরিসহ বিভিন্ন পণ্য তৈরি হচ্ছে। পাটকে সোনালী আঁশ বলা হয়। পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে আমাদের পাটচাষ, পাটের তৈরি বিভিন্ন পণ্য ব্যবহার নিশ্চিত করতে হবে। পরে পাট অধিদপ্তরে পক্ষ থেকে অংশগ্রহনকারী চাষীদের পাটের তৈরি ব্যাগ প্রদান করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST