1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কটিয়াদীতে ব্রি ধান-১০৩ এর বাম্পার ফলন,ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত শেরপুর সীমান্তে ১৭ লাখ ৯৬ হাজার টাকার ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ হোসেনপুরে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন নিলুফা আক্তার রূপা নিকলীতে বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে একজনের মৃত্যু, বায়ান্ন জন হাসপাতালে সরিষাবাড়ীতে জমিতে ঘাস মারা বিষ প্রয়োগ করে এক কৃষকের আধা পাকা ধান নষ্টের অভিযোগ নবী নগরে অস্ত্রধারীদের মহড়া, মেঘনা পাড়ে বালু লুটে আতঙ্কঅসহায়ত্বের আরেক নাম সলিমগঞ্জ ও বড়িকান্দি কটিয়াদীতে কানামাছি খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু চুরি-ছিনতাই থেকে খুন-সংঘর্ষ, অপরাধ ঠেকাতে ক্যামেরার চোখে কিশোরগঞ্জ শহর রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা শেরপুর সীমান্তে বিজিবির বিশেষ মহড়া, যুক্ত হলো ড্রোন
শিরোনাম

অর্ধশতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড কুড়িগ্রামে ঘূর্ণিঝড়ে।

  • প্রকাশ কাল সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩৭৮ বার পড়েছে
ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,কুড়িগ্রামে ঘূর্ণিঝড়ে অর্ধশতাধিক বাড়িঘর লন্ডভন্ড।
ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,কুড়িগ্রামে ঘূর্ণিঝড়ে অর্ধশতাধিক বাড়িঘর লন্ডভন্ড।

News

নিউজএডিটর:লিমন তোকদার।

হঠাৎ ঘূর্ণিঝড়ে কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়াহাট ইউনিয়নে বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।এতে ওই ইউনিয়নের প্রায় ৫০বাড়িঘর লণ্ডভণ্ড হওয়ার খবর পাওয়া গেছে।রোববার ভোড় ৫টার দিকে এ ঝড়টি আঘাত হানে।

ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,কুড়িগ্রামে ঘূর্ণিঝড়ে অর্ধশতাধিক বাড়িঘর লন্ডভন্ড।

জানা গেছে,উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া এলাকায় ভোড় ৫টার দিকে হঠাৎ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলে এতে অন্তত ৫০টি বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যায়।সকালে নয়ারহাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু বিষয়টি নিশ্চিত করে তার নিজের বাড়িও ঝড়ে ক্ষতিগ্রস্থ হওয়ার কথা বলেন।
হঠাৎ করে সৃষ্ট ঘূর্ণিঝড়ে রবি ঠাকুর,শাহ পরান,পারভেজ,ইনছাফ আলী,শফিকুল,দুলালসহ প্রায় ৫০জনের বাড়িঘর লন্ডভন্ড হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়ার এলাকার মো:দেলোয়ার হোসেন মাস্টার জানান,আজ ফজরের নামাজের পর হঠাৎ উত্তর দিকে গরম বাতাস এসে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়।এতে চোখের পলকে উড়ে যায় দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজের ভবন,দোকানপাটসহ প্রায় ৫০টি ঘরবাড়ির ছাউনি।বিশেষ করে দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।একই এলাকার নিল চাদ বেপারি জানান,ভোরবেলা হঠাৎ গন্ধযুক্ত গরম বাতাস এসে ১মিনিটের মধ্যে বাড়িঘর তছনছ করে দেয়।এতে আমার বাড়িও পরে যায়।তবে ঘূণিঝড়ে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান জানান,তাৎক্ষণিক ঘটে যাওয়া বিষয়টি আমার কর্ণগোচর হয়নি।তবে খোঁজ নিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST